একনেকে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:২৮আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:২৮

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় ২২টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এতে মোট ব্যয় হবে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের মিলনায়তনে অনুষ্ঠিত একনেকের সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয়।

একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

একনেক সভা শেষে পরিকল্পনা কমিশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ জানানো হয়েছে।

কমিশন জানায়, একনেকে  অনুমোদিত ২২ প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প ১৪টি,  সংশোধিত প্রকল্প ৫টি ও মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত  প্রকল্পের সংখ্যা তিনটি।

২২ প্রকল্প বাস্তবায়নে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৩০ হাজার ৪৮২ কোটি টাকা প্রকল্প ঋণ বাবদ ১ হাজার ৬৮৯ কোটি টাকা ও সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪ হাজার ২৪৭ কোটি টাকা যোগান দেওয়া হবে।

একনেক সভায় সংশ্লিষ্ট উপদেষ্টা ও সচিবরা উপস্থিত ছিলেন।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
৫০ হাজার কোটি টাকার প্রকল্পে কতটা বদলাবে বাংলাদেশ
৩ লাখ কোটি টাকার রেকর্ড এডিপি অনুমোদন, শিক্ষা-স্বাস্থ্যে সর্বোচ্চ অগ্রাধিকার
জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী