সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫:০৯

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন আজ সোমবার (২৯ ডিসেম্বর)। নির্বাচনে অংশ নিতে রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত ৩ হাজার ১৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর থেকে এই মনোনয়নপত্র গ্রহণ করেন সম্ভাব্য প্রার্থীরা। 

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের গতকাল স্বাক্ষরিত প্রার্থীদের সংখ্যাগত তথ্যের তালিকা থেকে এই তথ্য জানা যায়। 

হুমায়ুন কবীর জানান, ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলে এখন পর্যন্ত ৩ হাজার ১৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এর বিপরীতে মনোনয়নপত্র দাখিলে করেছেন ১৬৬ জন।

জানা যায়, রংপুর অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ২৫৮ জন আর জমা দিয়েছেন ছয় জন। রাজশাহী অঞ্চলে গ্রহণ করেছেন ৩০৫ জন আর জমা দিয়েছে ২০ জন। খুলনা অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ করছেন ৩৪৭ জন আর জমা দিয়েছেন ২০ জন। বরিশাল অঞ্চলে গ্রহণ করেছেন ১৮২ জন, জমা ১৫ জনের। ফরিদপুর অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ১৫৫ জন আর জমা দিয়েছেন ১৭ জন। ঢাকা অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ ৫৯৬ জন আর জমা দিয়েছেন ২২ জন। এছাড়া ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে যথাক্রমে ৩৮৩, ৪৬২, ১৬৯ ও ২৮৭ জন মনোনয়নপত্র গ্রহণ করছেন আর জমা দিয়েছেন ১৫, ২৮, ১০ ও ১৩ জন।

এদিকে আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত রয়েছে। 

১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। এরপর গত ১৮ ডিসেম্বর তফসিল সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে ইসি। সেখানে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দুদিন কমিয়ে আপিল নিষ্পত্তির সময় দুদিন বৃদ্ধি করা হয়।

উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

 

/এএজে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান