তনু হত্যার বিচার দাবিতে ঢাবিতে ছাত্র ধর্মঘট চলছে

ঢাবি প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৬, ১২:২৩আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১২:২৩

ঢাবিতে ধর্মঘট

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। গত ২৭ মার্চ শাহবাগে সড়ক অবরোধের সময় আজ সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়।

রবিবার সকাল ৭টা থেকে সাধারণ শিক্ষার্থী ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের মূল ফটকের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় ধর্মঘটে সমর্থন জানানো প্রগতিশীল জোটের ও সাম্রজবাদ বিরোধী ছাত্র ঐক্যের নেতাকর্মীরা।

ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে শহীদ মিনার অভিমুখী সড়ক অবরোধ করে রাখে সাধারণ শিক্ষার্থীরা। সকাল ১১টা থেকে প্রায় আধাঘণ্টা কার্জন হলের সাধারণ শিক্ষার্থী ব্যানারে তারা এই অবরোধ কার্যক্রম চালায়।

ধর্মঘট

এদিকে, ধর্মঘট চললেও সকালে বেশ কয়েকটি বিভাগে ক্লাস অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া যায়। পরবর্তীতে ধর্মঘটে সমর্থন জানানো শিক্ষার্থীদের প্রতিবাদে তা বর্জন করা হয়।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এম আমজাদ আলী বলেন, তনু হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীরা সকাল থেকে ধর্মঘট পালন করছে। কয়েকটি বিভাগ ছাড়া অধিকাংশ বিভাগে ক্লাস বন্ধ  রয়েছে। তবে পরীক্ষা ধর্মঘটের আওতামুক্ত রয়েছে বলে জানান তিনি। 

বিক্ষোভ মিছিল

আন্দোলনের সমন্বয়ক ফারহান শাহরিয়ার বলেন, ‘আমাদের পূর্বঘোষিত কর্মসূচি স্বতঃস্ফুর্তভাবে পালিত হচ্ছে। বাণিজ্য অনুষদের কয়েকটি বিভাগে ক্লাস হচ্ছে জেনে সেখানে গিয়েছি। পরে তারা ক্লাস বর্জন করেছে। তবে পূর্ব নির্ধারিত কোনও পরীক্ষা থাকলে সেটি আন্দোলনের আওতামুক্ত থাকবে।’

এছাড়া বিকালে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

/এসআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম