ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলসহ চার জনের নিয়োগ বাতিল 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ ডিসেম্বর ২০২৫, ১৬:২৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:০৮

সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের চার আইনজীবীর নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর মধ্যে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং তিন জন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়। 

অব্যাহতি পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন—জুলফিকার আলম শিমুল। এছাড়া নিয়োগ বাতিল হওয়া তিন জন সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন ইব্রাহিম খলিল, মো. আইয়ুব আলী ও মো. মন্টু আলম। 

আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে তাদের নিয়োগ আদেশ বাতিলপূর্বক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। 

উল্লেখ্য, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের এই কর্মকর্তারা সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে সরকারের পক্ষে মামলা পরিচালনা করে থাকেন। 

/বিআই/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
জালিয়াতি রোধে অ্যাটর্নি জেনারেল অফিসের পাঁচ নির্দেশনা
‘আদ-দ্বীনের ঘটনায় অ্যাটর্নি জেনারেলের পরামর্শে পরবর্তী পদক্ষেপ’
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত সিরিয়াস আদালত অবমাননা: শিশির মনির
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের