কেন ডা. সায়েদুর রহমানের পদত্যাগ ও পুনর্নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ জানুয়ারি ২০২৬, ১৬:১৮আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১৭:১৫

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের পদত্যাগ ও একদিনের ব্যবধানে আবারও নিয়োগ পাওয়ার বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, এই পুরো প্রক্রিয়াটি ছিল নিছক একটি ‘টেকনিক্যাল’ বিষয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। 

ডা. সায়েদুর রহমানের নিয়োগ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “উনার (ডা. সায়েদুর রহমান) প্রথম নিয়োগটি ছিল লিয়েনে। তিনি একটি নির্দিষ্ট কর্মস্থলে কর্মরত ছিলেন এবং সেখান থেকে লিয়েন গ্রহণ করে বিশেষ সহকারী হিসেবে যোগ দিয়েছিলেন। বর্তমানে উনার নিয়মিত চাকরির অবসরের সময় হয়ে এসেছে।”

তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী লিয়েনে থাকাকালীন অবসর গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করা যায় না। ফলে ডা. সায়েদুর রহমানকে প্রথমে পদত্যাগ করে আগের কর্মস্থলে ফিরে যেতে হয়েছে। সেখানে গিয়ে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ করার পর তাকে আবারও নতুন করে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, বৃহস্পতিবার (১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ডা. সায়েদুর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। নতুন এই নিয়োগের মাধ্যমে তাকে মন্ত্রণালয়ের পূর্ণ নির্বাহী ক্ষমতাও প্রদান করা হয়েছে। 

/এসও/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার
‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’
প্রেস মিনিস্টারের পদ কেন ছাড়লেন, ব্যাখ্যা দিলেন আকবর হোসেন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম