গুণগত মান বজায় রেখে তথ্য কমপ্লেক্সের কাজ শেষের তাগিদ সচিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ জানুয়ারি ২০২৬, ১৭:২৮আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১৭:২৮

গুণগত মান বজায় রেখে দ্রুত সিলেট আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। একই সঙ্গে তিনি প্রকল্প বাস্তবায়নে সরকারি অর্থের সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

শুক্রবার (২ জানুয়ারি) সিলেট মহানগরীর টিলাগড়ে নির্মাণাধীন এই প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এসব নির্দেশনা দেন। 

গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. আবদুল জলিল সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্পের আওতায় ১৬ কোটি ৬৭ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে এই কমপ্লেক্সটি নির্মিত হচ্ছে।

পরিদর্শনকালে তথ্য সচিব নির্মাণকাজে সর্বোচ্চ মানসম্পন্ন উপকরণ ব্যবহারের নির্দেশ দেন। তিনি বলেন, “রাষ্ট্রের পক্ষে বারবার এই ধরনের ব্যয়বহুল প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই প্রতিটি অর্থের যথাযথ, স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে ব্যয় নিশ্চিত করতে হবে।” সিলেট অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ায় ভবন নির্মাণে ‘সিসমিক ডিজাইন’ (Seismic Design) যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

আধুনিক তথ্য কমপ্লেক্স পরিদর্শনের পাশাপাশি তথ্য সচিব টিলাগড়ে অবস্থিত বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্র আধুনিকায়ন এবং ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপন প্রকল্পের অগ্রগতিও ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তথ্য সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন— তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. আবদুল জলিল, যুগ্মসচিব রিয়াসাত আল ওয়াসিফ ও মাহফুজা আখতার এবং প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/জেইউ/এসটি/
সম্পর্কিত
ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী 
দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাংলা ট্রিবিউনের ভূমিকা উল্লেখযোগ্য: তথ্যমন্ত্রী
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসসাংবাদিকদের ‘অ্যাক্রেডিটেশন কার্ড’ নবায়ন নিয়ে অনিশ্চয়তা কাটবে কবে
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি