গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ, বিভাগীয় পর্যায়ে বড় আয়োজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জানুয়ারি ২০২৬, ০০:১৩আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:১২

আসন্ন গণভোটের বিষয়বস্তু জনগণের কাছে তুলে ধরতে ব্যাপক প্রচার কার্যক্রমের উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্দেশে সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা ও প্রতিনিধিদের নিয়ে প্রত্যেক বিভাগে বড় আকারের কর্মশালার আয়োজন করা হচ্ছে। এসব কর্মশালা থেকে প্রয়োজনীয় ধারণা ও প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টরা তৃণমূল পর্যায়ের ভোটারদের গণভোট সম্পর্কে বিস্তারিত জানাবেন। তাদের মধ্যে এ সম্পর্কিত লিফলেট বিতরণ করবেন।

রবিবার (৪ জানুয়ারি) বিকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) এবং গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ-এর সভাপতিত্বে এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব, মহাপরিচালক এবং বিভাগীয় কমিশনাররা অংশগ্রহণ করেন।

এতে আরও জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ধর্মীয় নেতাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে তাদের মাধ্যমে সাধারণ ভোটারদের কাছে গণভোটের বিস্তারিত তথ্য পৌঁছে দেওয়ারও পরিকল্পনা নেওয়া হয়েছে। 

সভায় সচিবরা গণভোট বিষয় জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম বিষয়ে তা দফতরের কাজের অগ্রগতি সভায় উপস্থাপন করেন। 

এ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করতে বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনারের সহায়তায় মেয়র, প্রশাসক ও সিটি করপোরেশনসহ বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিরা, এনজিও, ধর্মীয় নেতা এবং সমাজের সর্বস্তরের প্রতিনিধিদের  উপস্থিতিতে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক সভা আয়োজনের সিদ্ধান্ত হয়।

সিনিয়র সহকারী সচিব ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্যসমন্বয়ক দফরের পক্ষ থেকে মীর আলিফ রেজার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
গরুটা হুমকি দিচ্ছে, এটা তোমার বাপের দেশ দখল করে নিবা: কর্নেল অলি
সরকার জনগণের রায় অস্বীকার করছে, দাবি আখতার হোসেনের
গণভোটের রায় বাস্তবায়নে মহাসমাবেশ করবে ১১ দলীয় জোট
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম