গুজব-অপপ্রচার রুখতে হটলাইন ও ইমেইল চালু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জানুয়ারি ২০২৬, ১৫:৫৮আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১৬:০৬

জাতীয়, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে গুজব, ভুল তথ্য (মিসইনফরমেশন) এবং অপপ্রচার (ডিসইনফরমেশন) রোধে বিশেষ হটলাইন সেবা চালু করেছে সরকার। এখন থেকে নাগরিকরা ০১৩০৮৩৩২৫৯২ নম্বরে কল করে অথবা [email protected] ঠিকানায় ইমেইল করে এই সংক্রান্ত যে-কোনও অভিযোগ জানাতে পারবেন।

সোমবার (৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

এর আগে গত ২৮ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ‘জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি’কে (এনসিএসএ) বিশেষ নির্দেশনা প্রদান করেন। 

বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ইতোমধ্যেই ৩৫টি প্রতিষ্ঠানকে ‘ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার’ (সিআইআই) হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে এই তালিকায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গুজব ও সাইবার অপরাধ বাড়তে পারে। তাই এসব প্রতিরোধে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর মধ্যে নিবিড় সমন্বয় সাধনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। 

/এসও/এসটি/
সম্পর্কিত
সাইবার সক্ষমতা-দেশীয় প্রযুক্তি উদ্ভাবনে গতি আনার তাগিদ
বন্যায় মৃত্যু ৫৬: ত্রাণমন্ত্রী
ফেসবুক হ্যাকড হলে দ্রুত ফিরে পেতে যা করবেন
সর্বশেষ খবর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত