৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ জানুয়ারি ২০২৬, ১৩:৪২আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১৪:১৩

দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দিতে ‘সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬’ প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই বিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশে মোট ৬৭ হাজার ২০৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

রবিবার (৪ জানুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে। 

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৬৭ হাজার ২০৮টি শূন্যপদে মাদ্রাসায় নিয়োগ দেওয়া হবে ৩৬ হাজার ৮০৪ জন, স্কুল ও কলেজে ২৯ হাজার ৫৭১ জন এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ৮৩৩ জন নিয়োগ দেওয়া হবে। 

আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীরা আগামী ১০ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন ও ফি জমা দিতে পারবেন। ২০২৫ সালের ৪ জুন তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ ফলাফল প্রকাশের তারিখ থেকে তিন বছর পর্যন্ত কার্যকর থাকতে হবে। 

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, বর্তমানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকরা একই পদে (সমপদে) পুনরায় আবেদনের সুযোগ পাবেন না। তবে উচ্চতর পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও নিবন্ধন থাকলে তারা আবেদন করতে পারবেন। 

পদভিত্তিক শূন্যপদের তালিকা এবং নিয়োগ সংক্রান্ত বিস্তারিত শর্তাবলী এনটিআরসিএ’র ওয়েবসাইট (www.ntrca.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত পোর্টাল (http://ngi.teletalk.com.bd)-এ পাওয়া যাবে। 

উল্লেখ্য, গত বছর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় ৪১ হাজার শিক্ষককে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। 

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
পডকাস্ট প্রডিউসার: কনটেন্ট দুনিয়ায় নতুন পেশা
বাংলাদেশ শিশু হাসপাতালে একাধিক পদে নিয়োগ
সর্বশেষ খবর
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন