আমরা খুব ভালোভাবে প্রস্তুত আছি: প্রেস সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৬, ১৯:৩৫আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১৯:৩৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের ৩৭ দিন বাকি আছে। আমরা মনে করি, আমরা খুবই ভালোভাবে প্রস্তুত আছি। এরইমধ্যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কনফিডেন্স লেভেল আরও একটু ভালো অবস্থায় আছে। কারণ তারা পরপর তিন-তিনটা বড় ইভেন্ট খুব সুচারুভাবে অর্গানাইজ করেছে। বাংলাদেশের ইতিহাসে এত বড় ইভেন্ট হয়নি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

শফিকুল আলম বলেন, নির্বাচনের বিষয়ে যারা কনফিউশন এখনও ছড়াচ্ছেন, আমরা দেখছি তো তাদের প্রোফাইলগুলো খুবই ক্লিয়ার। আগে তাদের রোল কী ছিল, তারা কেন ছড়াচ্ছেন। 

তিনি বলেন, শরীফ ওসমান হাদির জানাজা, তারেক রহমানের দেশে ফিরে আসা এবং সেই উপলক্ষে একটা বড় পলিটিক্যাল জনসমাগম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা— বাংলাদেশের ইতিহাসে এত বড় ইভেন্ট কিন্তু হয়নি। আপনি যদি ইন টার্মস অব পিপলস প্রেজেন্স দেখেন, ক্রাউড নাম্বার দেখেন, এত বড় ইভেন্ট বাংলাদেশ হয়নি। যখন সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়া মারা গিয়েছিলেন, তার জানাজা আমরা শুনেছি— অনেক বড় হয়েছে। আমাদের কাছে সেই সংখ্যাটি নাই, কিন্তু এই তিন তিনটা ইভেন্ট পুলিশ সিকিউরিটি ফোর্সেস খুব সুচারুভাবে অর্গানাইজ করেছেন। সেজন্য আমি বলছি, আমাদের কনফিডেন্সটা আরেকটু বেটার।

নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, এটা নিয়ে কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আমাদের সিকিউরিটি যারা দেখেন, যে এজেন্সিগুলো, তারা কথা বলেছেন। যাদের সিকিউরিটি দরকার তাদের অনেককেই গানম্যান দেওয়া হয়েছে। আপনি পুরো লিস্টটা পুলিশের কাছে পাবেন। পলিটিক্যাল পার্টিগুলোর কাছে পাবেন। অনেকে এ বিষয়ে বলতেও চান না। সেজন্য আমরা বলছিও না । কিন্তু পলিটিক্যাল পার্টি লিডারদের সিকিউরিটি অবশ্যই আমাদের একটা টপ প্রায়োরিটি, সেটা নিয়ে পুলিশ কাজ করছে। বিশেষ করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এটা নিয়ে খুব কাজ করছে। আর এরপরেও স্থানীয় লেভেল থেকে যদি তারা সিকিউরিটি চান, সেটা অবশ্যই পুলিশ খতিয়ে দেখবে, কতটুক প্রয়োজন।

এসময় তিনি জানান, ভোটের গাড়ি ব্যাপক সাড়া পাওয়ায় ক্যারাভানে গাড়ি ১০ থেকে বেড়ে ৩০টি করা হবে। নতুন করে আরও ২০টি গাড়ি যাওয়া শুরু করবে আগামী ৯ জানুয়ারি থেকে। এটা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এরা মোট ৩০টি টিভিসি দেখাবে এবং কিছু কিছু ক্ষেত্রে ওরা স্ট্র্যাটেজিক পয়েন্টে থাকবে। 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম