ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৬, ০১:৪৯আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০১:৪৯

দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন, ত্রিপুরার আগরতলাও আসামের গোহাটির পর এবার ভিসা সীমিত করেছে কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ের বাংলাদেশ উপ-হাইকমিশন। বুধবার (৭ জানুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা ইস্যু বন্ধ রাখা হয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কলকাতার  উপ-হাইক‌মিশ‌নে কনস্যুলার সেবা ও ভিসা বন্ধ করা হয়েছে। শুধুমাত্র ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া ভারতীয়দের জন্য পর্যটক ও অন্য ভিসা সেবা বন্ধ করা হ‌য়ে‌ছে। নিরাপত্তা বিবেচনায় ও দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। 

গত ২২ ডি‌সেম্বর দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ। এরপর থে‌কে এখন পর্যন্ত ভিসা  ও কনস্যুলার সেবা বন্ধ আছে। একই সঙ্গে আসামের গোহাটি থেকেও কনস্যুলার সেবা বন্ধ করা হয়। তাই এখন ভারত থেকে বাংলাদেশের ভিসা ইস্যু সীমিত। 

কলকাতা উপ-হাইকমিশনের এক কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ভারত থেকে শুধু ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা চালু আছে।

অন্যদিকে ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপ–হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। বুধবার কোনো ধরন্র আগাম সতর্কতা ছাড়াই ভিএইচপির প্রায় দেড় শতাধিক নেতাকর্মী গিয়ে বাংলাদেশ বিরোধী স্লোগান দিয়ে মিশনের প্রায় ৩০ মিটারের কাছে চলে আসে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ভিএইচপির সমর্থকদের ধস্তাধস্তি হয়।

এর আগে নিরাপত্তার জের ধরে ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করে ভারত। 

/এসও/এফআর/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম