সীমান্তে গোলাগুলি ও শিশু আহত: ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব 

বাংলা ট্রবিউন রিপোর্ট 
১৩ জানুয়ারি ২০২৬, ১৪:১৫আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১৭:৫৬

টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে বাংলাদেশের ভূখণ্ডে সাম্প্রতিক গোলাগুলি এবং এতে এক বাংলাদেশি শিশু আহত হওয়ার ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মো-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাকে মন্ত্রণালয়ে ডেকে এনে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

সম্প্রতি টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমার প্রান্ত থেকে ছোড়া গোলার আঘাতে ১২ বছর বয়সী এক বাংলাদেশি শিশু মারাত্মকভাবে আহত হয়। 

রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, বাংলাদেশের দিকে বিনা প্ররোচনায় গুলি চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এটি দুই দেশের মধ্যকার সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের জন্য বড় অন্তরায়। মিয়ানমারের অভ্যন্তরে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে যে পরিস্থিতিই বিরাজ করুক না কেন, তার প্রভাব যেন কোনোভাবেই বাংলাদেশের ওপর না পড়ে—তা নিশ্চিত করার জন্য মিয়ানমার সরকারকে পূর্ণ দায়িত্ব ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

তলব শেষে মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মো এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহত শিশু ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। রাষ্ট্রদূত আশ্বাস দেন যে সীমান্তে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে তার সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 

/এসও/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম