গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান, উপদেষ্টাদের প্রচার কার্যক্রম শুরু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ জানুয়ারি ২০২৬, ১৬:২১আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১৬:২১

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা শুরু করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে এই প্রচার কার্যক্রম শুরু হয়েছে। 

নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদান সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা পরিষদের সদস্যরা আগামী ২১ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় এই প্রচারণা চালাবেন। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এই গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য এবং ভোটপ্রদান প্রক্রিয়া সম্পর্কে জনগণকে সরাসরি অবহিত করাই এই প্রচারণার মূল লক্ষ্য।

প্রচারণা চলাকালীন উপদেষ্টারা স্থানীয় প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করবেন। এসব সভায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরা হবে ও এই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা হবে।

প্রচারণার প্রথম দিনে আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান চট্টগ্রামে অবস্থান করছেন। তিনি সেখানে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকসহ সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিচ্ছেন। 

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজও দেশের বিভিন্ন প্রান্তে এ কার্যক্রম তদারকি করছেন। প্রচারণার অংশ হিসেবে ইতোমধ্যে দেশজুড়ে লিফলেট বিতরণ ও ডিজিটাল প্ল্যাটফর্মে সচেতনতামূলক ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
গরুটা হুমকি দিচ্ছে, এটা তোমার বাপের দেশ দখল করে নিবা: কর্নেল অলি
সরকার জনগণের রায় অস্বীকার করছে, দাবি আখতার হোসেনের
সর্বশেষ খবর
খামেনিকে বিশেষ চিঠি পৌঁছে দিতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
খামেনিকে বিশেষ চিঠি পৌঁছে দিতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার রায়ে ‘সন্তুষ্ট’ আসামিপক্ষের আইনজীবীও
রামিসা হত্যা মামলার রায়ে ‘সন্তুষ্ট’ আসামিপক্ষের আইনজীবীও
অপরাধবিরোধী অভিযানে তেজগাঁও বিভাগে গ্রেফতার ৫২  
অপরাধবিরোধী অভিযানে তেজগাঁও বিভাগে গ্রেফতার ৫২  
রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী রিমান্ডে
রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী রিমান্ডে
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট
স্থানীয় সরকার নির্বাচনআগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট