পোস্টাল ব্যালটে অনিয়ম করলে এনআইডি ব্লক ও দেশে ফেরত পাঠানোর হুঁশিয়ারি ইসির 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ জানুয়ারি ২০২৬, ২২:১৬আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ২২:১৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য চালু হওয়া পোস্টাল ব্যালট নিয়ে কোনও ধরনের জালিয়াতি বা অনিয়ম বরদাশত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়ায় সামান্যতম ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা, ফৌজদারি মামলা এবং প্রয়োজনে তাকে সংশ্লিষ্ট দেশ থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এসব কথা বলেন। 

ইসি সানাউল্লাহ বলেন, “প্রথমবারের মতো প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ দেওয়া হয়েছে। এই উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার কোনও সুযোগ নেই। অপরাধীদের শনাক্ত করতে সিআইডির সঙ্গে বৈঠক করা হয়েছে। প্রয়োজনে লাইভ ভেরিফিকেশনের মাধ্যমে ভোটগ্রহণ বাধ্যতামূলক করা হতে পারে, যাতে স্বচ্ছতা নিয়ে কোনও প্রশ্ন না থাকে।”

তিনি জানান, এখন পর্যন্ত বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৭ হাজার ৮৪টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। কমিশনের হাতে বর্তমানে কোনও ব্যালট অবশিষ্ট নেই। বর্তমানে কমিশনের কাছে একটি ব্যালটও অবশিষ্ট নেই; সবগুলোই ডিসপ্যাচ সম্পন্ন হয়েছে। এই ব্যালটগুলোর মধ্যে ৫৯ হাজার ৫৮৪টি এখনো ট্রানজিটে রয়েছে। সংশ্লিষ্ট দেশে পৌঁছেছে ৭ লাখ ৭ হাজার ৫০০টি ব্যালট। এর মধ্যে ১ লাখ ৪০ হাজার ৮৭৩ জন ভোটার ইতোমধ্যে ব্যালট হাতে পেয়ে কিউআর কোড স্ক্যান করেছেন। তবে ভুল ঠিকানার কারণে মালয়েশিয়া ও ইতালি থেকে ৪ হাজার ৫২১টি ব্যালট ফেরত এসেছে। এটি কমানোর জন্য সংশ্লিষ্ট মিশনগুলোকে উদ্যোগ নিতে বলা হয়েছে।

সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট বিতরণে বিশৃঙ্খলার ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়ে ইসি সানাউল্লাহ বলেন, বিষয়টি কমিশন গুরুত্বের সঙ্গে দেখছে। বাহরাইন, ওমান ও কুয়েতের ভিডিওগুলো যাচাই করা হয়েছে। তিনি জানান, লেবার-ইনটেনসিভ দেশগুলোতে অনেক প্রবাসী একই ঠিকানায় বা হোস্টেলে বসবাস করায় একসঙ্গে অনেক ব্যালট বিলি হতে দেখা গেছে। তবে ইলেক্টোরাল ইনটিগ্রিটি লঙ্ঘনের মতো কোনও প্রমাণ এখনও মেলেনি। 

প্রসঙ্গত, ১১ জানুয়ারি বাহরাইনের একটি এলাকায় একসঙ্গে অনেক ব্যালট বিতরণের ভিডিও পাওয়া যায়। ওই এলাকায় ১৬০ থেকে ২৩৩ জন বাংলাদেশি একই স্থানে বসবাস করেন। 

ইসি সানাউল্লাহ জানান, বাহরাইনক পোস্টকে নোট ভার্বাল দেওয়া হয়েছে এবং সিপিআর (জাতীয় পরিচয়পত্রের সমতুল্য) দেখানো ছাড়া ব্যালট না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি স্বামী-স্ত্রীর ক্ষেত্রেও ব্যালট হস্তান্তর করা হচ্ছে না। 

তিনি আরও বলেন, “সৌদি আরবে এমন কোনও ঘটনা ঘটেনি বলে কমিশন নিশ্চিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সৌদি আরব উল্লেখ করা কিছু ভিডিও যাচাই করা যায়নি এবং এগুলো সম্ভবত ভুয়া বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরবে ইকামা বা পাঁচ ডিজিট কোড ছাড়া ব্যালট হস্তান্তর করা হয় না।”

ইসি বলেন, “কুয়েতে একটি ভিডিও পাওয়া গেলেও কোনও অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। কুয়েত পোস্টে নিচের স্তরে কর্মরত অনেক বাংলাদেশি কর্মচারী উৎসাহবশত ভিডিও ধারণ করেছেন, যা বিভ্রান্তি সৃষ্টি করেছে।” এসময় আবুধাবি, দুবাই, কাতার, মালয়েশিয়া ও অন্যান্য দেশে কোনো সমস্যা পাওয়া যায়নি বলেও জানান তিনি।

ব্রিফিংয়ে জানানো হয়, অভ্যন্তরীণ ভোটের জন্য ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর ব্যালট ছাপানো হবে। শুক্রবার (১৬ জানুয়ারি) কমিশনের বৈঠকে প্রবাসে পাঠানো ব্যালটের পরিবর্তে দেশে সরাসরি ভোটের ক্ষেত্রে ‘একচুয়াল ব্যালট’ ব্যবহারের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে। 

/এএজে/এসটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম