আপিল শুনানিতে কোনও পক্ষপাত করিনি: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২৬, ২০:৩৮ আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ২১:২৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি শেষ হয়েছে আজ (রবিবার)। দীর্ঘ ৯ দিনের এই শুনানিতে কোনও পক্ষপাত করা হয়নি বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুনানি শেষে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “রিটার্নিং কর্মকর্তাদের দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানিতে কোনও পক্ষপাত করিনি। আপনারা হয়তো, আমাদের সমালোচনা করতে পারেন। স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের বিষয়টা আমরা কীভাবে ছেড়েছি, আপনারা দেখেছেন। কারণ আমরা সবার অংশগ্রহণ চেয়েছি। আপনারা সহযোগিতা না করলে কিন্তু হবে না।”

তিনি আরও বলেন, “আই ক্যান অ্যাশিউর, আমার এবং আমার টিমের তরফ থেকে পক্ষপাতিত্ব করে কোনও জাজমেন্ট দেওয়া হয়নি। আপনারা কোয়ারি করেছেন, আমরা কোয়ারির জবাব দিয়েছি, আই এম অ্যামেজ টু সিই এট দিস। আমাদের আলেম-ওলামারা এটাকে বাহাস বলে। আপনাদের আমি আন্তরিক মোবারকবাদ জানাই ইসির পক্ষ থেকে। আমি আশা করবো, ভবিষ্যতেও আপনাদের কাছ থেকে এ ধরনের সহযোগিতা পাবো।”

এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “আমরা ঋণখেলাপি যাদের ছাড় দিয়েছি, মনে কষ্ট নিয়ে দিয়েছি। শুধু আইন তাদের পারমিট করেছে বিধায় দিয়েছি।”

/এএজে/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
সড়কে এত এত প্রাণহানি, শৃঙ্খলা ফিরবে কবে
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, ১৭৩ স্কোর নিয়ে বিশ্বে পঞ্চম
সড়কে মোটরসাইকেলের দাপট, সাড়ে ছয় বছরে নিহত ১৬ হাজার
সর্বশেষ খবর
ভারতের জঙ্গলে বন্যপ্রাণী দেখার বিশেষ ট্যুর
ভারতের জঙ্গলে বন্যপ্রাণী দেখার বিশেষ ট্যুর
সৌদির বিমানবন্দরে হুথিদের আবারও হামলা, প্রাণ গেলো একজনের
সৌদির বিমানবন্দরে হুথিদের আবারও হামলা, প্রাণ গেলো একজনের
পূজায় ঘোরাঘুরিতে রোদে পুড়েছে ত্বক? ঘরোয়া প্যাকে মিলতে পারে সমাধান
পূজায় ঘোরাঘুরিতে রোদে পুড়েছে ত্বক? ঘরোয়া প্যাকে মিলতে পারে সমাধান
তন্বী নন্দিনী ইসলামের নতুন উপন্যাস ‘স্টেলার স্মোক’-এর প্রকাশনা উৎসব
তন্বী নন্দিনী ইসলামের নতুন উপন্যাস ‘স্টেলার স্মোক’-এর প্রকাশনা উৎসব
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা