ইসির সম্মতিতে ৮ ইউএনও বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২১ জানুয়ারি ২০২৬, ১৮:৫৮আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১৮:৫৮

নির্বাচন কমিশনের (ইসি) সম্মতিতে আট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশনের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ইসি সূত্র জানায়, নির্বাচন তফসিল ঘোষণার পর কোনও সরকারি কর্মকর্তাকে বদলি করতে হলে নির্বাচন কমিশনের সম্মতি নিতে হয়। এ প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি তালিকা পাঠালে ইসি তাতে সম্মতি দেয়।

গত ২০ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন সই করা চিঠি থেকে জানা যায়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের নামের পাশে বর্ণিত উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

যে আট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করা হয়েছে, তারা হলেন—

পাথরঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানকে চরফ্যাশন উপজেলায় বদলি করা হয়েছে। জীবননগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীনকে বদলি করে নগরকান্দায় দেওয়া হয়েছে। ভান্ডারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারকে বদলি করে ধুনটে দেওয়া হয়েছে। বাহুবল উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটন চন্দ্র দে-কে বদলি করে জীবননগর উপজেলায় দেওয়া হয়েছে।

এছাড়া ধুনট উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মনকে বদলি করে বাহুবল উপজেলায় দেওয়া হয়েছে। নগরকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহরাজ শারবীনকে বদলি করা হয়েছে কলমাকান্দা উপজেলায়। কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানকে বদলি করে ভান্ডারিয়া উপজেলায় দেওয়া হয়েছে। চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেনকে বদলি করে পাথরঘাটা উপজেলায় পদায়ন করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ন্যস্ত কর্মকর্তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য দণ্ডবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা অর্পণ করা হয়েছে।

বর্ণিত কর্মকর্তাদের আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় একই দিন অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন। নির্বাচন কমিশনের সম্মতির পরিপ্রেক্ষিতে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

/এএজে/এম/
সম্পর্কিত
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
ইউএনও’র ফোন নম্বর ‘ক্লোন’ করে ওসি ও বিএনপি নেতাদের কাছে চাঁদা দাবি
সর্বশেষ খবর
ফাইনালের আগে ড্রেসিংরুমে কী ঘটেছিল? মেসির ভিডিও ঘিরে রহস্য
ফাইনালের আগে ড্রেসিংরুমে কী ঘটেছিল? মেসির ভিডিও ঘিরে রহস্য
একটার পর একটা ধস শুরু হইছে, বাঁধটি ভেঙে গেলে আমরা সব হারিয়ে ফেলবো
একটার পর একটা ধস শুরু হইছে, বাঁধটি ভেঙে গেলে আমরা সব হারিয়ে ফেলবো
২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করবে সরকার
২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করবে সরকার
বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ এক পরিবারের ৩ জনের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ এক পরিবারের ৩ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী