ইউএনও’র ফোন নম্বর ‘ক্লোন’ করে ওসি ও বিএনপি নেতাদের কাছে চাঁদা দাবি

খাগড়াছড়ি প্রতিনিধি
২০ জুলাই ২০২৬, ১০:৫৩আপডেট : ২০ জুলাই ২০২৬, ১০:৫৫

খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমের দাফতরিক ফোন নম্বর ‘ক্লোন’ করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচিয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে চাঁদা দাবি করেছে একটি চক্র। নম্বর ক্লোনের বিষয়টি জানার পর সবাইকে তাদের ফাঁদে না পড়ার জন্য অনুরোধ জানিয়েছেন ইউএনও।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার (১৯ জুলাই) সন্ধা থেকে একটি প্রতারক চক্র উপজেলা নির্বাহী কর্মকর্তার দাফতরিক মুঠোফোন নম্বর ক্লোন করে নিজেকে ইউএনও ও ম্যাজিস্ট্রেট বলে পরিচয় দেয় এবং টাকা দাবি করে।

জানা গেছে, রামগড় থানার ওসি নাজির আলমের কাছে ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা দাবি ও উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূঁইয়াকে ফোন করে ইউএনও পরিচয় দিয়ে নম্বর সেভ আছে কিনা জানতে চায়। বিএনপি নেতারা প্রতারণার বিষয়টি বুঝতে পারায় ফোন কেটে দেয়।  

উপজেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা একসঙ্গে ছিলাম। প্রতারকের কণ্ঠ বুঝতে পেরে সন্দেহ হয় এবং কান্ট্রি কোট ডবল শো করায় সন্দেহ আরও বেশি হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সবাইকে সতর্ক করি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। থানায় সাধারণ ডায়রির প্রক্রিয়া চলছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম বলেন, আমাকেও ফোন করেছিল। প্রতারক চক্রটি শনাক্তের চেষ্টা চলছে।

/আরকে/
সম্পর্কিত
দুই ইউএনও’র নজিরবিহীন উদ্যোগ, থামালেন বহুদিনের সংঘাত
তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ
রাজমিস্ত্রির ঠিকাদারের কাছে চাঁদা দাবি, কৃষক দল নেতা ও জামায়ত কর্মীর বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
মাদক ও মোবাইল আসক্তি কাটাতে তরুণদের বই পড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
মাদক ও মোবাইল আসক্তি কাটাতে তরুণদের বই পড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ