ভোটকেন্দ্রে ড্রোন ও ডগ স্কোয়াডের সঙ্গে থাকবে বিএনসিসি-গার্লস গাইড: স্বরাষ্ট্র উপদেষ্টা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জানুয়ারি ২০২৬, ১৯:১৫আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ২০:৩৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় প্রথমবারের মতো ড্রোন, ডগ স্কোয়াড এবং বিএনসিসি ও গার্লস গাইডের সদস্যদের মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিআইডি সদর দফতরে আয়োজিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। 

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অতীতের নির্বাচনে প্রতিটি কেন্দ্রে মাত্র একজন অস্ত্রধারী পুলিশ থাকলেও এবার বড় পরিবর্তন আনা হয়েছে। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ৫ জন অস্ত্রধারী সদস্য (২ জন পুলিশ ও ৩ জন আনসার) থাকবেন। গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। এসব কেন্দ্রে মোট ৬ জন অস্ত্রধারী সদস্য (৩ জন পুলিশ ও ৩ জন আনসার) নিয়োজিত থাকবেন। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে লাঠিসহ ১০ জন আনসার সদস্যের পাশাপাশি বিএনসিসি ও গার্লস গাইডের স্বেচ্ছাসেবকরা শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। 

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা এমন থাকবে যে ব্যালট বাক্স ছিনতাই করা সম্ভব নয় বলেও জানিয়ে তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ সততা, শৃঙ্খলা ও পেশাদার আচরণ নিশ্চিত করতে হবে।” 

নির্বাচন-পূর্ববর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও মিথ্যাচার ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে উপদেষ্টা সিআইডিকে সাইবার মনিটরিং জোরদার করার নির্দেশ দেন। 

তিনি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন হিসেবে অনুষ্ঠিত হবে, যা ভবিষ্যতের জন্য একটি রোল মডেল হয়ে থাকবে।”

সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহর সভাপতিত্বে সভায় জানানো হয়, সিআইডির মোট জনবলের প্রায় ৯০ শতাংশ এই নির্বাচনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়িত্ব পালন করবে। বিশেষ করে সাইবার ইউনিট অনলাইনে গুজব শনাক্ত ও প্রতিরোধে ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে।  

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম। অনুষ্ঠান শেষে সিআইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।  

/এসএনকে/এসটি/এমওএফ/
সম্পর্কিত
এক জেলার ৪৩ স্থানে পুলিশের বিশেষ চেকপোস্ট, অভিযান শুরু
অনলাইন জুয়া-অবৈধ অর্থপাচার চক্রের আরও ৪ সদস্য গ্রেফতার
দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র করে সাতক্ষীরার চারটি আসনে বিএনপিকে হারানো হয়েছে: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
নবায়নযোগ্য জ্বালানিতে দেড় হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার, সুদের হার ৬ শতাংশ 
নবায়নযোগ্য জ্বালানিতে দেড় হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার, সুদের হার ৬ শতাংশ 
৫ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ, কমবে কবে?
৫ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ, কমবে কবে?
আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে