কারাবন্দি সাদ্দামের প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়নি, দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৬, ১৭:৩০আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১৭:৫৯

যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে সংশ্লিষ্ট কোনও কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়নি বলে দাবি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (২৫ জানুয়ারি) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, স্ত্রী ও সন্তানের মৃত্যুতে বন্দি সাদ্দামের প্যারোলে মুক্তির জন্য তার পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে কোনও লিখিত আবেদন করা হয়নি। পরিবারের মৌখিক অভিপ্রায়ের ভিত্তিতে যশোর জেলগেটে স্ত্রী ও সন্তানের মরদেহ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মানবিক বিবেচনায় এ বিষয়ে যশোর জেলা প্রশাসন ও যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করেছে।

এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যশোর জেলা প্রশাসক বা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে, এমন তথ্য প্রকাশিত হলেও তা সঠিক নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্ত্রণালয়ের আশা, গণমাধ্যমগুলো সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের তথ্য জানার অধিকার সমুন্নত রাখবে।

 

/জেইউ/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান