অভিযোগ করতে পারছেন মানেই লেভেল প্লেয়িং ফিল্ড আছে: ইসি সচিব 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ জানুয়ারি ২০২৬, ১৫:০১আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৫:০১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ নেই— বিভিন্ন প্রার্থীর এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড আছে। আছে বলেই তো আপনারা অভিযোগ করতে পারছেন। না থাকলে কি এটা সম্ভব হতো?”

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

আচরণবিধি লঙ্ঘন ও প্রচারণার গোলযোগ নিয়ে ইসি সচিব বলেন, “৩০০ সংসদীয় আসনে ৩০০টি ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। কারো কোনও অভিযোগ থাকলে সরাসরি এই কমিটির কাছে বা রিটার্নিং অফিসারের কাছে জানান। আমাদের কাছে অনুলিপি (কপি) দিন, আমরা ফলোআপ করবো। কিন্তু আমাকে যদি ব্যক্তিগতভাবে ঘুরে ঘুরে সব দেখতে বলেন, তবে তা হবে ‘মিসক্যারেজ অব জাস্টিস’।” তিনি আরও জানান, ইতিমধ্যে ঢাকা-১১ ও ঢাকা-১৩ আসনে কিছু অবৈধ পোস্টার নজরে আসায় রিটার্নিং অফিসারদের দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে ৪১ জন বিদেশি কূটনীতিক ও মিশন প্রধানকে ব্রিফ করেছে ইসি। এ প্রসঙ্গে সচিব বলেন, “কূটনীতিকদের মূল কৌতুহল ছিল নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা, কমান্ড স্ট্রাকচার এবং ফলাফল ঘোষণার সময় নিয়ে। আমরা তাদের জানিয়েছি, পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, র‍্যাব ও আনসার সদস্যরা মোতায়েন থাকবে। বিশেষ করে পুলিশের কাছে ২৫ থেকে ৩০ হাজার বডি ওর্ন ক্যামেরা থাকবে, যা স্বচ্ছতা নিশ্চিত করবে।” 

ইসি সচিব জানান, এবার প্রায় ৪৩ হাজার কেন্দ্রে সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষে কেন্দ্রেই ফলাফল ঘোষণা করা হবে। সাধারণত ভোট গণনা শেষ হতে ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগবে। প্রবাসী ও পোস্টাল ব্যালটের ক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগবে। কারণ হিসেবে তিনি জানান, প্রবাসীদের ব্যালট পেপার এ-ফোর সাইজের এবং এতে উভয় পাশে তথ্য থাকে, যা স্ক্যান করে গণনা করতে হয়। প্রতিটি সংসদীয় আসনের পোস্টাল ব্যালট গণনার জন্য একটি করে নির্দিষ্ট কেন্দ্র থাকবে। উদাহরণস্বরূপ, ফেনী-৩ আসনে ১৬ হাজারের বেশি পোস্টাল ব্যালট একটি কেন্দ্রে স্ক্যান করে গণনা করা হবে। 

সচিব আরও জানান, সাংবাদিকরা হচ্ছে নির্বাচনের ‘চোখ’। ঢাকা শহরের বিশাল কর্মযজ্ঞে সাংবাদিকদের তথ্য ও প্রতিবেদন ইসিকে সঠিক সিদ্ধান্ত নিতে বড় সহায়তা করবে। 

/এএজে/এসটি/ 
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের তারিখ জানালো ইসি
স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী থাকবে?  
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্র নির্ধারণে সময় বাড়ানোর সিদ্ধান্ত ইসির
সর্বশেষ খবর
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীন গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে: তথ্যমন্ত্রী
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীন গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে: তথ্যমন্ত্রী
ভারত থেকে আমদানি কমলেও গরু-পেঁয়াজের সংকট হয়নি: সংস্কৃতিমন্ত্রী
ভারত থেকে আমদানি কমলেও গরু-পেঁয়াজের সংকট হয়নি: সংস্কৃতিমন্ত্রী
চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল, দুজনকে হাতেনাতে ধরলেন প্রশাসক
চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল, দুজনকে হাতেনাতে ধরলেন প্রশাসক
প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ, গ্রেফতার ৬
প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ, গ্রেফতার ৬
সর্বাধিক পঠিত
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
ইয়ামালের সেই ছবি নিয়ে ফাইনালের আগে যা বললেন মেসি 
ইয়ামালের সেই ছবি নিয়ে ফাইনালের আগে যা বললেন মেসি