যেসব কারণে বাতিল হবে পোস্টাল ব্যালট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৬, ১৪:৫৭ আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১৫:০৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে প্রথমবারের মতো প্রবাসে থাকা ভোটার ও ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই পদ্ধতিতে ভোট দিতে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন। ইতোমধ্যে ভোট দেওয়া শুরু করেছেন নিবন্ধিত ভোটাররা।

তবে, পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত এসব ভোটারেরও ভোট বাতিল হতে পারে। ভোট দেওয়ার পর ঘোষণাপত্রে স্বাক্ষর না করলে পোস্টাল ব্যালট বাতিল করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এমনকি, পোস্টাল ব্যালটের একাধিক প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দেওয়া হলেও ভোট বাতিল হবে। 

ভোট বাতিলের তথ্য সংক্রান্ত চিঠি সকল রিটার্নিং কর্মকর্তাদের পাঠিয়েছে ইসি। নির্বাচন কমিশনের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন সই করা ওই চিঠিতে বলা হয়েছে, বৈধ ব্যালট পেপারসমূহ জাতীয় সংসদের ক্ষেত্রে প্রার্থীভিত্তিক এবং গণভোটের ক্ষেত্রে হ্যাঁ/না ভিত্তিক আলাদা করার পর তা গণনা করতে হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

যেসব কারণে ভোট বাতিল হবে

১. খামের মধ্যে ঘোষণাপত্র না থাকলে।

২. ঘোষণাপত্রে ভোটারের স্বাক্ষর না থাকলে।

৩. একাধিক প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দেওয়া হলে।

৪. কোনও প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দেওয়া না হলে।

৫. এমনভাবে টিক বা ক্রস চিহ্ন দেওয়া হয়েছে যে ভোটটি কোন প্রার্থী/প্রতীকের পক্ষে দেওয়া হয়েছে তা যুক্তিসঙ্গতভাবে নিশ্চিত করা যায় না।

৬. OCV (প্রবাসী) এর ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক ব্যতীত অন্য প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দেওয়া হলে।

৭. ব্যালট পেপারে টিক বা ক্রস চিহ্ন ব্যতীত অন্য কোন চিহ্ন প্রদান করা হলে।

রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো ওই চিঠিতে আরও বলা হয়, গণনার সময় উপযুক্ত কারণে ঘোষিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাতিল ব্যালট পেপারসমূহ একত্রে একটি নির্ধারিত খামে রেখে খামের উপর সংখ্যা উল্লেখ করতে হবে। এছাড়া বাতিল ব্যালটের সংখ্যা ফলাফল বিবরণীর নির্ধারিত স্থানে লিপিবদ্ধ করে ফলাফল বিবরণী প্রস্তুত করতে হবে।

এতে আরও বলা হয়, কোনও আসনের পোস্টাল ব্যালট ভোট গণনা শুরুর আগে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে না পৌঁছালে সেটি গণনায় অন্তর্ভুক্ত হবে না। এছাড়া আদালতের আদেশে কোনও নির্দিষ্ট নির্বাচনি আসনের প্রার্থী তালিকায় পরিবর্তন ঘটলে সেই আসনের পোস্টাল ব্যালট গণনার প্রয়োজন হবে না। 

/এএজে/এবিএম/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
ইউপি নির্বাচনের সময় নির্ধারণে বৈঠকে ইসি
ইউনিয়ন নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠক বসছে আজ
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত