আগের মতোই ম্যানুয়ালি আবেদনে সাংবাদিকদের ভোটের পাস দেবে ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৬, ১৮:০৯আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১৮:৪৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সংবাদ সংগ্রহ করতে আগের মতোই ম্যানুয়ালি আবেদনে সাংবাদিকদের ভোটের পাস দেওয়া সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবাদিকদের দাবির মুখে অনলাইনে আবেদনের সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, আজ আপনারা সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে নিবন্ধনের বিষয়ে কথা বলেছেন। আমরা আপনাদের দাবির প্রতি সমর্থন রেখে কার্ড ব্যবস্থা প্রত্যাবর্তন করবো। অনলাইনে যারা আবেদন করেছেন, যেগুলো হয়ে গেছে, সেটা তো আছে। কিন্তু আপনারা অতীতে যেভাবে পেতেন, সেভাবে যেন পান সে ব্যবস্থা করা হবে। তবে একটু সময় দিতে হবে। যদি বলেন আগামীকালকেই দিতে হবে, সেটা হবে না। একটু সময় দেন, পদ্ধতিটা আবার চালু করতে একটু সময় লাগবে।

কত সময় লাগতে পারে প্রশ্নে তিনি বলেন, পদ্ধতিগতভাবে জায়গাটাকে এস্টাবলিশ করার জন্য একটু সময় দেন। আজ সকালে আপনারা কথা বলেছেন। আমি বললাম, বিকালে আমরা জানিয়ে দেবো। আপনাদের যেটা দাবি ছিল, ম্যানুয়াল সিস্টেমে প্রত্যাবর্তনের। আমরা নীতিগতভাবে রাজি হয়েছি। এখন আমি যদি আগামীকাল আপনাদের দিতে পারি, তাহলে একটা কাজ এগিয়ে যায়। আপনারা নিয়মিত যোগাযোগ করছেন আমাদের সঙ্গে, আমরা জানিয়ে দেবো।

তিনি বলেন, অনলাইনে যারা ইতোমধ্যে নিবন্ধন করেছেন, যাদের অনুমোদন দেওয়া আছে, সেটা বহল থাকবে। কিন্তু নতুন করে আর অনলাইনে নিবন্ধন করার দরকার নেই।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিকদের নির্বাচনের সংবাদ সংগ্রহের কার্ড ও গাড়ির স্টিকার অনলাইনে আবেদনের পরিপ্রেক্ষিতে দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে ভোগান্তিতে পড়েন সাংবাদিকরা। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে সাংবাদিক সংগঠনগুলোর নেতারা জানান, আগামী রবিবারের মধ্যে সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা সমাধান না হলে নির্বাচনে সংবাদ সংগ্রহ, কাভারেজ ও সম্প্রচার নিয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।

/এএজে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের