নারায়ণগঞ্জ ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশসহ ১১টি প্রস্তাব অনুমোদন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ জানুয়ারি ২০২৬, ১৮:৪৭আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১৮:৪৭

নারায়ণগঞ্জ ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন এবং আমদানী নীতি ২০২৫-২৮ এর অনুমোদনসহ ১১টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

হেগ কনভেনশনে অন্তর্ভুক্তি ও প্রবাসী সন্তানদের সুরক্ষা 

বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল আন্তর্জাতিক পারিবারিক আইন বা ‘হেগ কনভেনশন অন চাইল্ড অ্যাবডাকশন-১৯৮০’-এ বাংলাদেশের পক্ষভুক্ত হওয়া। প্রেস সচিব জানান, প্রবাসে বিচ্ছেদ হওয়া দম্পতিদের সন্তানদের কাস্টডি বা দেখাশোনার বিষয়টি এখন থেকে আরও স্মুথলি সমাধান করা যাবে। কোনও বাবা বা মা যদি সন্তানকে অন্য দেশে নিয়ে যান, তবে অপর প্যারেন্ট যাতে সহজেই ভিজিটিং অ্যাক্সেস পান বা আইনি সহায়তা পান, এই কনভেনশন তা নিশ্চিত করবে। 

নতুন উন্নয়ন কর্তৃপক্ষ ও প্রশাসনিক সিদ্ধান্ত 

বৈঠকে ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৬’ এবং ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে এই দুই গুরুত্বপূর্ণ নগরের পরিকল্পিত উন্নয়নে নতুন গতি আসবে। 

ব্যবসাবান্ধব আমদানি নীতি ও পশুর বদলে ‘প্রাণি’ 

২০২৫-২৮ মেয়াদের জন্য নতুন আমদানি নীতি আদেশের খসড়া অনুমোদিত হয়েছে। শফিকুল আলম জানান, এখন থেকে শুল্কায়ন হবে ইলেকট্রনিক পদ্ধতিতে। আগে কোনও আমদানিকৃত পণ্যের টেস্টিং ফলাফল একবার খারাপ আসলে আর সুযোগ থাকতো না, এখন দ্বিতীয়বার টেস্ট করানোর সুযোগ রাখা হয়েছে। তিনি আরও জানান, এর ফলে পরিবেশ আরও ব্যবসাবান্ধব হবে। রফতানি বৃদ্ধি পাবে। তৈরি পোশাক, চামড়া ও জাহাজ নির্মাণ শিল্পসহ রফতানিমুখী প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় উপকরণ ‘ফ্রি অব কস্ট’ ভিত্তিতে আনতে পারবে। 

এ ছাড়া ‘পশু ও পশুজাত’ নাম বদলে ‘প্রাণি ও প্রাণিজাত পণ্য সংঘনিরোধ অধ্যাদেশ’ করার সিদ্ধান্ত হয়েছে। আগের আইনের নামটিকে শ্রুতিকটু হিসেবে উল্লেখ করে এই পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে অধ্যাদেশে বিদ্যমান আইনের ধারা ১৫-তে কর্মকর্তাদের ‘দায়মুক্তি’র বিধানও বিলুপ্ত করা হয়েছে। 

ক্রীড়া ও কূটনীতি 

বৈঠকে জাতীয় ক্রীড়া পরিষদ অধ্যাদেশ ২০২৬-এর খসড়া চূড়ান্ত অনুমোদিত হয়েছে। এই অধ্যাদেশের পরিবর্তনের ফলে এখন থেকে মহানগর পর্যায়েও ক্রীড়া সংস্থা গঠন করা যাবে। এর ফলে ঢাকা, চট্টগ্রাম বা গাজীপুরের মতো মহানগরে স্থানীয় পর্যায়ে খেলাধুলার মানোন্নয়নে বিশেষ কাউন্সিল কাজ করতে পারবে। এ ছাড়াও দক্ষিণ আমেরিকার দেশ গায়ানায় বাংলাদেশের একটি নতুন কূটনৈতিক মিশন খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

অন্যান্য সিদ্ধান্ত 

বৈঠকে পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ এবং জাতিসংঘের নির্যাতনবিরোধী কনভেনশনের একটি ধারা থেকে বাংলাদেশের পূর্ববর্তী আপত্তি (রিজারভেশন) প্রত্যাহারের প্রস্তাবও চূড়ান্ত করা হয়েছে। এ ছাড়াও প্রতি বছর ২৩ মার্চকে ‘বিএনসিসি ডে’ হিসেবে ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
ছাত্রশক্তির সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন জাহিদ আহসান
গ্যাস আমদানির নামে ১৭ বছর লুটপাট করা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ