শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৯

জুলাই আন্দোল‌নে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াতকে আটকের পর পু‌লি‌শের হা‌তে তু‌লে দি‌য়ে‌ছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।  

বুধবার (২৫ ন‌ভেম্বর) দিবাগত রাত একটার দিকে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে শাখাওয়াতকে আটক করেন ছাত্রদ‌লের নেতাকর্মীরা। প‌রে তা‌কে পুলি‌শের কা‌ছে সোপর্দ ক‌রেন তারা।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, ধানমন্ডি ২৭ নম্বর শাখাওয়াতকে আটক করেন  ছাত্রদলের নেতা-কর্মীরা। এরপর খবর পে‌য়ে পু‌লিশ গি‌য়ে শাখাওয়াত‌কে থানায় আনা হয়। 

শাখাওয়াত‌কে আট‌কের ভি‌ডিও সামা‌জিক মাধ‌্যমে ছ‌ড়ি‌য়ে‌ছে্। সেখা‌নে দেখা যায়, শাখাওয়াতকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। তার কাছে ডিসেম্বর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পনা জানতে চাওয়া হয়। জবাবে শাখাওয়াত বলেন, তিনি ‘ওএসডি’ অবস্থায় আছেন। এ সময় একজন তাকে থাপ্পড় দেন।

ভিডিওতে আরও দেখা যায়, ছাত্রদল নেতা মোতাহার হোসেন শাখাওয়াতের কাছে নাম জানতে চান। সরকারি আমলা হয়ে আর নাশকতা করবেন কি না, তা-ও জানতে চান তিনি। জবাবে আর করবেন না বলে জানান শাখাওয়াত। এ সময় তাকে কান ধরতে বলেন ছাত্রদল নেতা-কর্মীরা। তিনি কান ধরেন। পরে পুলিশ তাকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়।

/এসএন‌কে/এএস/ 
সম্পর্কিত
সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা
‘ফকির কমিটির’ ঘোষণা, ৫টার পর ভিক্ষা করলেই ১৫০০ টাকা জরিমানা
ছাত্রদল নেতা হত্যায় সেই আমেরিকা প্রবাসীর শপিংমলের ম্যানেজারের রিমান্ড আবেদন
সর্বশেষ খবর
টিকটকে পরিচয়, বিয়ের আশ্বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার
টিকটকে পরিচয়, বিয়ের আশ্বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার
গর্ডনের জোড়া গোলে সাবাহকে উড়িয়ে দিলো বার্সেলোনা
গর্ডনের জোড়া গোলে সাবাহকে উড়িয়ে দিলো বার্সেলোনা
স্পেনে অভিবাসীর ঢল, এক দিনেই এলেন প্রায় ২ হাজার
স্পেনে অভিবাসীর ঢল, এক দিনেই এলেন প্রায় ২ হাজার
১০ ডিসেম্বরের পর বাতিল হবে প্রাথমিক হজ নিবন্ধন
১০ ডিসেম্বরের পর বাতিল হবে প্রাথমিক হজ নিবন্ধন
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র