মুক্তিযোদ্ধা ভাতা নিয়ে দুশ্চিন্তা কাটলো, সোমবারের মধ্যে টাকা জমা হবে ব্যাংকে  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৩

প্রযুক্তিগত ত্রুটির কারণে জানুয়ারি মাসের ভাতা নির্ধারিত সময়ে বীর মুক্তিযোদ্ধাদের ব্যাংক হিসেবে জমা না হওয়ায় তৈরি হওয়া জটিলতা কেটে গেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল সোমবারের (০২ ফেব্রুয়ারি) মধ্যে সকল সুবিধাভোগী বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে ভাতার টাকা তুলতে পারবেন। 

সাধারণত প্রতি মাসের শেষ বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের ভাতার টাকা ব্যাংকে জমা হয়। সেই নিয়ম অনুযায়ী, গত ২৯ জানুয়ারি টাকা জমা হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন টাকা জমা না হওয়ায় এবং পরবর্তী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সুবিধাভোগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। আজ (১ ফেব্রুয়ারি) ব্যাংক খোলার পরও টাকা না আসায় দুশ্চিন্তা আরও বাড়ে। 

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ দাদাভাই নিজের অভিজ্ঞতা জানিয়ে বাংলা ট্রিবিউনকে জানান, সব সময় মাসের শেষ বৃহস্পতিবারই ভাতার টাকা জমা হয়। আজ ১ ফেব্রুয়ারি হয়ে গেলেও টাকা পেলাম না। এ বিষয়ে উপজেলা কমান্ডার বা ব্যাংক কর্তৃপক্ষও কিছু বলতে পারছেন না, যা আমাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

এ বিষয়ে যোগাযোগ করা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, অনলাইনে প্রযুক্তিগত সামান্য ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ভাতার টাকা ব্যাংকে পৌঁছাতে পারেনি। ফলে সুবিধাভোগীরা সাময়িক জটিলতায় পড়েছেন। তিনি বলেন, “ইতোমধ্যে সেই ত্রুটি সংশোধন করা হয়েছে। আমরা আশা করছি আগামীকালের (সোমবার) মধ্যে সব সুবিধাভোগী তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা পেয়ে যাবেন।”  

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণের এই প্রক্রিয়াটি এখন ডিজিটাল পদ্ধতিতে সরাসরি ব্যাংকে পাঠানো হয়। 

/এসআই/এসটি/এমওএফ/
সম্পর্কিত
চার ক্যাটাগরিতে ভাতা পাবেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা, টাকার পরিমাণ কত?
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
একাত্তরে বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
সর্বশেষ খবর
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত