দুনিয়ার সব দেশে ‘বিমান’ নাই: ড. খলিলুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৩

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বিমান বাংলাদেশের পরিচালনা পরিষদের সদস্য ড. খলিলুর রহমান বলেছেন, ‘দুনিয়ার সব দেশে বিমান নাই’। রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পরিষদে পরিচালক হওয়ার বিধান সম্পর্কে জানতে চাইলে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠক সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় হাঁটতে হাঁটতেই সাংবাদিকদের দুটি প্রশ্নের উত্তর দেন নিরাপত্তা উপদেষ্টা।

চীন ও জাপানের সঙ্গে সামরিক চুক্তি হচ্ছে প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, ‘এটি চলমান প্রক্রিয়া।’

পরবর্তী সরকার যদি এসব চুক্তি বাস্তবায়ন না করে সেক্ষেত্রে কী হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি হাইপোথেটিক্যাল প্রশ্ন।’

এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পরিষদের পরিচালক হওয়ার বিধান আছে কিনা, জানতে চাইলে তিনি গাড়িতে উঠে বসার পর ‘দুনিয়ার সব দেশে বিমান নাই’ বলে উল্লেখ করেন।

প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়। পরিচালক পদে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাইরিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান (উপদেষ্টা পদমর্যাদা), ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদকে নিয়োগ দেওয়া হয়।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বর্তমান সরকার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট: পররাষ্ট্রমন্ত্রী
এটা তো স্ত্রী ও সতিনের মধ্যে মারামারি নয়, চীন-ভারত সম্পর্ক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী 
থার্ড টার্মিনাল চালু হলে বছরে ২৪ মিলিয়ন যাত্রী সেবা পাবে: বিমান প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বিশ্বমানের পর্যটন খাত গড়ে তুলতে সরকারের পরিকল্পনা নিয়ে যা বললেন মন্ত্রী
বিশ্বমানের পর্যটন খাত গড়ে তুলতে সরকারের পরিকল্পনা নিয়ে যা বললেন মন্ত্রী
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
টিভিতে আজকের খেলা (৩ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩ আগস্ট, ২০২৬)
সম্পত্তির বিরোধের জেরে বিচারকের বিরুদ্ধে হয়রানি করার অভিযোগ
সম্পত্তির বিরোধের জেরে বিচারকের বিরুদ্ধে হয়রানি করার অভিযোগ
সর্বাধিক পঠিত
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব