বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনও কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১০

দেশের প্রধান সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনও কাজ বর্তমান সরকার করবে না বলে আশ্বস্ত করেছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। 

চট্টগ্রাম বন্দরে বর্তমানে চলমান অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, “পোর্টে অহেতুক অচল অবস্থা তৈরি করা হচ্ছে। আমরা খতিয়ে দেখছি এর পেছনে কারা জড়িত।” তিনি আরও বলেন, সরকার কেবল দেশের জন্য মঙ্গলজনক এবং অনুকূল হলেই চুক্তিতে সই করবে, অন্যথায় নয়। 

উপদেষ্টা সবাইকে দেশের স্বার্থে বন্দর সচল রাখার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বন্দর কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আসন্ন রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “কতিপয় ব্যবসায়ী লাইটার জাহাজে পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধির পায়তারা করছে। এমন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নৌপরিবহন অধিদফতরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করছে।” তিনি জানান, অপরাধ প্রমাণিত হলে কেবল জরিমানা নয়, বরং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে। 

/এসআই/এসটি/ 
সম্পর্কিত
বিদেশি বিনিয়োগে প্রথম টার্মিনাল নির্মাণ শুরু, অর্থনীতিতে নতুন মাইলফলক
পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনাল, ভিত্তিপ্রস্তর আজ
চট্টগ্রাম বন্দরে এক বছরে রাজস্ব বেড়েছে ৯৯৯ কোটি টাকা
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই