ট্যানারি স্থানান্তরের সিদ্ধান্তে অটল থাকার আহ্বান পবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৬, ১৪:৪০আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৬:০৮

পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)

রাজধানীর হাজারীবাগের ট্যানারি কারখানাগুলো সাভারের চামড়া শিল্প নগরীতে স্থানান্তরে সিদ্ধান্তে সরকারকে অটল থাকার আহ্বান জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।

সোমবার (৪ এপ্রিল) রাজধানীর কলাবাগানে পবা’র কার্যালয়ে ‘ট্যানারি স্থানান্তর: উদ্ভূত পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান পবার চেয়ারম্যান আবু নাসের খান।

তিনি বলেন, সরকারের বেঁধে দেওয়া সময়ে ট্যানারি স্থানান্তর না হলে পরিবেশ ও জনস্বাস্থ্য বিবেচনায় সাভারের প্লট বাতিল করতে হবে। এছাড়া গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে হাজারীবাগের ট্যানারি বন্ধ করে দেওয়ার আহ্বান জানান তিনি।

আবু নাসের খান আরও বলেন, হাজারীবাগের ট্যানারিগুলো দীর্ঘ ৬৫ বছর ধরে বুড়িগঙ্গা নদী দূষণ করছে। এগুলো থেকে দৈনিক ২২ হাজার ঘনমিটার অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা হয়।  যা পানি, বায়ু, মাটি দূষণসহ জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছে।

সাভারের চামড়া শিল্প নগরীর কার্যক্রমের বিষয়ে আবু নাসের খান বলেন, সাভারে শিল্পপ্রতিষ্ঠানগুলোর ভবন নির্মাণ অত্যন্ত ধীরে এগোচ্ছে। ২৮টি শিল্পপ্রতিষ্ঠানের ড্রাম স্থাপনের কাজ চললেও বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণ করা হয়নি অধিকাংশ প্লাটে। ফলে সবকিছু প্রস্তুত হলেও বিদ্যুতের অভাবে শিল্পপ্রতিষ্ঠান চালু করা সম্ভব হবে না। এখনও প্রতিষ্ঠানগুলো বর্জ্য স্কিনিং ও মূল পাইপলাইনে সংযোগ স্থাপন করেনি। তবে ট্যানারি মালিকদের যদি সদিচ্ছা থাকে তবে আগামী ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে অন্তত ২৮টি প্রতিষ্ঠান সাভারে চামড়া প্রক্রিয়াজাতের প্রাথমিক কাজ শুরু করতে পারবে।

এ সময় চামড়া শিল্প নগরীতে সিইটিপি (কেন্দ্রীয় বর্জ্য শোধণাগার) বাস্তবায়নসহ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নির্দিষ্ট সময়ে শেষ না হওয়ায় সংশ্লিষ্ঠদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পবার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, প্রিভেন্টিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী, পবার নির্বাহী সদস্য তোফায়েল আহমেদ প্রমুখ।

/এসএনএইচ/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম