চীন থেকে নতুন চারটি জাহাজ কেনার চুক্তি সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৫

চীন থেকে চারটি নতুন জাহাজ কেনার ফ্রেমওয়ার্ক চুক্তি সই হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) চীন সরকারের পক্ষে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী যৌথভাবে চুক্তিতে সই করেন।

চারটি জাহাজের মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার ও দুটি মাদার বাল্ক ক্যারিয়ার। এজন্য ২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার ব্যয় হবে। এর মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার কিনতে ব্যয় হবে ১৫ কোটি ১৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। আর দুটি মাদার বাল্ক ক্যারিয়ার কেনায় ব্যয় হবে ৮ কোটি ৯৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

চুক্তি সই অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘‘নতুন চারটি জাহাজ সংগ্রহ প্রকল্প বাংলাদেশের জাহাজ চলাচল ক্ষমতা বাড়াবে, বৈদেশিক বাণিজ্য আরও সম্প্রসারণে সহায়তা করবে এবং সামুদ্রিক স্বায়ত্তশাসন উন্নত করবে।  চীন বাংলাদেশের সব মানুষের প্রতি সুপ্রতিবেশী ও বন্ধুত্বের নীতি অনুসরণ অব্যাহত রাখবে, চীন-বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকে নতুন মাত্রায় উন্নীত করবে এবং বাংলাদেশের জনগণের জন্য আরও সুবিধা বয়ে আনবে।’’

নতুন চারটি জাহাজ প্রকিউরমেন্ট প্রকল্প চীন-বাংলাদেশ আন্তঃসরকার সহযোগিতা প্রকল্প, যা চীন সরকার কর্তৃক প্রদত্ত ছাড়ের ঋণ দ্বারা অর্থায়ন করা হয়। এই চারটি জাহাজ বাংলাদেশের জন্য নতুনভাবে তৈরি হবে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
একসঙ্গে মহাকাশে ৯টি কৃত্রিম উপগ্রহ পাঠালো চীন
উন্নয়নশীল দেশগুলোর নিরাপত্তা, সমৃদ্ধি এবং আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা জরুরি: প্রতিরক্ষা উপদেষ্টা
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে বিদায় জানালেন পররাষ্ট্র সচিব
সর্বশেষ খবর
বিস্ফোরণের পর সিলিন্ডার উড়ে গিয়ে পড়লো নারীর মাথায়, ঘটনাস্থলেই মৃত্যু
বিস্ফোরণের পর সিলিন্ডার উড়ে গিয়ে পড়লো নারীর মাথায়, ঘটনাস্থলেই মৃত্যু
একসঙ্গে মহাকাশে ৯টি কৃত্রিম উপগ্রহ পাঠালো চীন
একসঙ্গে মহাকাশে ৯টি কৃত্রিম উপগ্রহ পাঠালো চীন
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার