পূর্ব অনুমোদন ছাড়াই অর্থ ব্যয় করতে পারবে সরকারি কর্ম কমিশন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৯

সরকারি কর্মকমিশনের (পিএসসি) কাজে গতি আনতে এবং সংস্থাটির আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে ‘সরকারি কর্মকমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৬’ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

প্রেস সচিব জানান, পিএসসি’র বাজেট ব্যয়ে আগে সরকারের পূর্বানুমোদন নেওয়ার যে বাধ্যবাধকতা ছিল, তা নতুন সংশোধনীতে শিথিল করা হয়েছে। অধ্যাদেশে ৮-এর (ক) ধারা যুক্ত করে বলা হয়েছে, প্রতি অর্থবছরে বাজেটে নির্ধারিত বরাদ্দকৃত অর্থ অনুমোদিত খাতে ব্যয় করার ক্ষেত্রে কমিশনের জন্য সরকারের পূর্বানুমোদন গ্রহণ আর আবশ্যক হবে না। এর ফলে সংস্থাটির কার্যক্রমে দীর্ঘসূত্রতা কমবে এবং গতিশীলতা আসবে। 

বৈঠকে বাংলাদেশ মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রায় ৬৫০ একর জমি চিহ্নিত করা হয়েছে। প্রেস সচিব জানান, এই বিশেষ অঞ্চলটি চালু করতে হলে প্রায় ১০টি বিদ্যমান আইন ও নীতিমালা পরিবর্তনের প্রয়োজন হবে, যা দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে। 

অন্তর্বর্তীকালীন সরকারের গত ১৮ মাসে জারি করা সব অধ্যাদেশের একটি সংকলন (বই) প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের হাতে তুলে দেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিপুল পরিমাণ আইনি সংস্কার ও অধ্যাদেশ জারির এই প্রচেষ্টার জন্য আইন উপদেষ্টাকে ধন্যবাদ জানায় উপদেষ্টা পরিষদ। 

এছাড়া বৈঠকে বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো নীতিমালা ২০২৬, জাতীয় মৎস্য নীতিমালা ২০২৬-এর খসড়া অনুমোদন হয়েছে। কাতার সশস্ত্র বাহিনীতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অফিসার, সামরিক কর্মী ও বেসামরিক জনবল ডেপুটেশনে পাঠানোর বিষয়ে করা চুক্তির অনুসমর্থন প্রস্তাব অনুমোদিত হয়েছে। এছাড়াও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কর্তৃক সুপারিশকৃত বিভিন্ন প্রস্তাবনা বৈঠকে নীতিগতভাবে গ্রহণ করা হয়। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম