‘গণমাধ্যম ১৮ মাস সম্পূর্ণ স্বাধীন ছিল, এটাই সবচেয়ে বড় সংস্কার’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৯

বিগত ১৮ মাসে দেশের গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করেছে এবং যেকোনও সংবাদ বা মন্তব্য প্রকাশের ক্ষেত্রে কোনও বাধা ছিল না—এটিই এই খাতের সবচেয়ে বড় সংস্কার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

গণমাধ্যমের সংস্কার নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, “ডিজিটাল বা সাইবার নিরাপত্তা আইনের মতো কালো আইন বাতিল করা আমাদের সরকারের অন্যতম বড় সাফল্য। এই একটি আইন দিয়ে আগে সংবাদপত্রের কণ্ঠরোধ করা হতো। আমরা সেই আইন বিলুপ্ত করেছি। এছাড়া বাকস্বাধীনতা সংক্রান্ত যত মামলা (স্পিচ রিলেটেড কেস) ছিল, তার প্রত্যেকটি প্রত্যাহার করা হয়েছে।” তিনি আরও যোগ করেন, আগে একজন আওয়ামী লীগের এমপি বা প্রভাবশালী ব্যবসায়ী চাইলে সাংবাদিকদের হয়রানি করতে পারতেন, এখন সেই সুযোগ আর নেই। 

শফিকুল আলম বলেন, “বিগত সরকারের সময় যেসব মিডিয়া হাউজ বন্ধ করে দেওয়া হয়েছিল, আমরা সেগুলো পুনরায় চালুর ব্যবস্থা করেছি। অনেক চাপ থাকা সত্ত্বেও আমাদের সময়ে কোনও একটি মিডিয়া হাউজও বন্ধ হয়নি। সবাই নির্বিঘ্নে এবং অবাধে কাজ করতে পেরেছেন। এটি আরেকটি বড় সংস্কার।” তিনি জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে এবং নির্বাচিত পরবর্তী সরকার এটি পুরোপুরি কার্যকর করবে বলে আশা করা যাচ্ছে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব জানান, ভোটগ্রহণের আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এছাড়া আগামী দুই-একদিনের মধ্যেই অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। 

/এসও/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
আলোচনায় বিটিভির লোগো পরিবর্তন
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি: টিআইবি
রাষ্ট্র সংস্কারে গণমাধ্যমকে শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি: জহির উদ্দিন
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ