হজের অপেক্ষায় ১০ হাজার গাজাবাসী, স্বপ্ন পূরণের আগেই মৃত্যু ৪০০ জনের

আন্তর্জাতিক ডেস্ক 
২৩ নভেম্বর ২০২৬, ১৩:০৩ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৩:০৩

গাজা উপত্যকার প্রায় ১০ হাজার ফিলিস্তিনি হজে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে হজের জন্য নিবন্ধন করেও রাফাহ সীমান্ত দিয়ে চলাচলে বিধিনিষেধের কারণে তাদের সৌদি আরবে যাওয়ার সুযোগ হয়নি। এদিকে দীর্ঘ অপেক্ষার মধ্যে হজে যেতে না পেরেই মারা গেছেন নিবন্ধিত প্রায় ৪০০ জন।

গাজার হজ ও ওমরাহ ভ্রমণ সংস্থাগুলোর সংগঠনের প্রধান মোহাম্মদ আল-আস্তাল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রায় ১০ হাজার ফিলিস্তিনি এখনও অপেক্ষমাণ তালিকায় রয়েছেন। আর হজে যাওয়ার সুযোগ পাওয়ার আগেই মারা গেছেন প্রায় ৪০০ জন।

আল-আস্তাল জানান, ভবিষ্যতে হজে যাওয়ার ব্যবস্থা করা হলে ২০২৩ সালের হজের লটারিতে নির্বাচিত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। মৃত নিবন্ধিত ব্যক্তিদের জায়গায় তাদের পরিবারের সদস্যদের সুযোগ দেওয়ার ব্যবস্থাও করছে সংগঠনটি। এর মাধ্যমে পরিবারগুলো যেন বরাদ্দ করা সুযোগ হারিয়ে না ফেলে, তা নিশ্চিত করতে চান তারা।

তিনি বলেন, রাফাহ সীমান্ত বন্ধ থাকায় গাজার হজযাত্রীরা উপত্যকা ছাড়তে পারছেন না। অথচ সৌদি আরব তাদের গ্রহণে প্রস্তুত এবং তাদের যাত্রা সহজ করতে মিসরও চেষ্টা চালাচ্ছে। হজযাত্রীদের নিরাপদে গাজা ছাড়ার, সৌদি আরবের পবিত্র স্থানগুলোতে পৌঁছানোর এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে নিরাপদে ফিরে আসার নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

সূত্র: দ্য ফিলিস্তিন ইনফরমেশন সেন্টার

/এএস/ 
সম্পর্কিত
টানা দরপতনের পর অবশেষে বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম
জাপানের কৃষিতে বাড়ছে বাংলাদেশি শ্রমিকদের কদর
২০২৭ সালের শুরুতে ইরানে আবারও হামলার ইঙ্গিত ট্রাম্পের
সর্বশেষ খবর
আইনগতভাবে শেখ হাসিনাকে গ্রহণে প্রস্তুত বাংলাদেশ: রাশেদ খাঁন
আইনগতভাবে শেখ হাসিনাকে গ্রহণে প্রস্তুত বাংলাদেশ: রাশেদ খাঁন
জনপ্রিয়তার শীর্ষে থেকেও ‘ক্ষমতার গরম’ সিনেমায় পারিশ্রমিক নেননি মান্না, নেপথ্যে কী কারণ ছিল
জনপ্রিয়তার শীর্ষে থেকেও ‘ক্ষমতার গরম’ সিনেমায় পারিশ্রমিক নেননি মান্না, নেপথ্যে কী কারণ ছিল
ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেবে এসএসএফ
ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেবে এসএসএফ
সাড়ে চার ঘণ্টার ব্যবধানে নারায়ণগঞ্জে বাস-ট্রাকে আগুন
সাড়ে চার ঘণ্টার ব্যবধানে নারায়ণগঞ্জে বাস-ট্রাকে আগুন
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক