রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ১১ লাখ ৪৩ হাজার পোস্টাল ভোট

বাংলা ট্রিবিউন ডেস্ক 
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের পাঠানো ১১ লাখ ৪৩ হাজার ৮৪৫ টি পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এসব পোস্টাল ব্যালটের মধ্যে ৪ লাখ ৯৫ হাজার ৫৫১টি প্রবাসীদের। বাকি ৬ লাখ ৪৮ হাজার ২৯৪ জন দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

সালীম আহমাদ খান জানান, আজ দুপুর ২টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ৫৪ হাজার ২৫৮ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ৪৩ হাজার ৭৫১ জন ভোটদান সম্পন্ন করেছেন।

এছাড়া, ৫ লাখ ৩৭ হাজার ৫৫৪ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দেন। ৪ লাখ ৯৮ হাজার ২৬৬টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।

বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠায় ইসি। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত দেশের ভেতরে ৬ লাখ ৮১ হাজার ৮১৯ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেন।

এর মধ্যে ৬ লাখ ৭৪ হাজার ৩৭৬ জন ভোট দিয়েছেন এবং ৬ লাখ ৬৯ হাজার ৯৫০ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা ৬ লাখ ৪৮ হাজার ২৯৪টি ব্যালট গ্রহণ করেছেন।

সালীম আহমাদ খান আরও জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেন।

/এম/এমওএফ/ 
সম্পর্কিত
সরকারি গাছ কেটে আসলাম চৌধুরীর জন্য বিক্ষোভ, বিএনপির দুই কর্মী গ্রেফতার
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে নেতাকর্মীদের ক্ষোভ
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ