উপদেষ্টা পরিষদের আলোচনা প্রসঙ্গে প্রেস সচিব  

‘ভালো একটা বিরোধী দল দেখা যাবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৫

ঐতিহাসিক নির্বাচন উৎসবমুখর করার জন্য উপদেষ্টা পরিষদে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই প্রস্তাব গৃহীত হয়। পরে বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, উপদেষ্টা পরিষদে ‘খুব ভালো বিরোধী দল প্রথমবারের মতো’ দেখা যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদে নির্বাচনের বিষয়ে একটা সফল এবং একটা ঐতিহাসিক নির্বাচন, ফেস্টিভ ইলেকশন করার জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়েছে। উপদেষ্টারা তাদের মতো করে ধন্যবাদ দিয়েছেন। বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ দিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, ‘‘এটা একটা মহাসাফল্য। এটা বাংলাদেশে, মানে এর চেয়ে সুন্দর ইলেকশন, ভালো ইলেকশন বাংলাদেশে হয়েছে কিনা এটা সন্দেহ।’’ এছাড়া হোম মিনিস্ট্রির যতগুলো প্রতিষ্ঠান আছে, ল’ ইনফোর্সিং এজেন্সি আছে, পুলিশ বিজিবি, কোস্টগার্ড, আনসার—সবাইকে ধন্যবাদ দেওয়া হয়েছে। সেনাবাহিনী খুব প্রশংসনীয়ভাবে তাদের দায়িত্ব পালন করেছে।

তিনি বলেন, ক্যাবিনেটে বলা হয়, এই ইলেকশনটা অনেক দিক দিয়ে খুবই অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। একটা বড় বিষয়— সবাই যেটা তুলে ধরেছেন, এটা এমন একটা ইলেকশন হয়েছে, যেখানে ফর দ্য ফাস্ট টাইম, আমরা ভালো একটা বিরোধী দল দেখতে পাবো। যেই অপজিশনে থাকছে, গুম-খুনের যারা শিকার হয়েছেন, তারা থাকছেন। যারা জুলাই রেভুলেশনের সঙ্গে সম্মুখ সারিতে ছিলেন, তারা থাকছেন এবং পুরো বাংলাদেশের সোসাইটিকে একটা বড় আকারে রিপ্রেজেন্টেশন হয়েছে।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
গ্যাস আমদানির নামে ১৭ বছর লুটপাট করা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব
প্রধানমন্ত্রী কাজের মাধ্যমে দেশের গুণগত পরিবর্তন আনছেন: প্রেস সচিব
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
সর্বশেষ খবর
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ