প্রধান দুই কাজের কথা জানালেন অর্থমন্ত্রী আমীর খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৯

নতুন অর্থমন্ত্রী হয়ে প্রথমবারের মতো সচিবালয়ে গেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তিনি সচিবালয়ে যান। সেখানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিজের প্রধান দুই কাজের কথা জানান।

আমীর খসরু বলেন, “অর্থনীতির সার্বিক সুফল যেন দেশের সর্বস্তরের মানুষ সমানভাবে পায় সেটি নিশ্চিত করাই হবে আমার প্রথম কাজ। এছাড়া রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর সবগুলোই সমস্যাগ্রস্ত। এসব সমস্যাগ্রস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সমস্যামুক্ত করে কার্যকর করাই হবে আমার দ্বিতীয় কাজ।”
 
সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে নতুন মন্ত্রী অর্থ মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেন আমীর খসরু। আর বিকালে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা।

/এসএফ/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের