আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি কমিশনারের নির্দেশ

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪৩

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আগত সর্বস্তরের জনসাধারণ যাতে শৃঙ্খলা ও নিরাপত্তার মধ্যে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন সে লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি.) দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেউ যেন কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। গোয়েন্দা সংস্থাগুলোকে তাদের নজরদারি বাড়াতে হবে।

সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সংস্কৃতি মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিসসহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের মতামত উপস্থাপন করেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার  (অতিরিক্ত আইজি) বলেন, গোয়েন্দা বিভাগকে আগাম তথ্য সরবরাহ এবং ট্রাফিক ব্যবস্থাপনা যথাযথভাবে নিশ্চিত করার নির্দেশ দেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বক্তব্যে বলেন, “প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হবে।”

/এসএন‌কে/এম/
সম্পর্কিত
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
পুলিশ কোনও গোষ্ঠী বা দলের নয়, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আহ্বান 
রথযাত্রায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
সর্বশেষ খবর
মতপ্রকাশের জন্য শিক্ষককে শাস্তি দেওয়া যায় না: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
মতপ্রকাশের জন্য শিক্ষককে শাস্তি দেওয়া যায় না: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
২৮ লাখ টাকার জাল নোটসহ গুলশানে ২ জন গ্রেফতার 
২৮ লাখ টাকার জাল নোটসহ গুলশানে ২ জন গ্রেফতার 
আদালতে আসামিকে পাউরুটি দিলেন স্বজনরা, ভেতরে মিললো ইয়াবা-গাঁজা
আদালতে আসামিকে পাউরুটি দিলেন স্বজনরা, ভেতরে মিললো ইয়াবা-গাঁজা
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি ১১ আগস্ট পর্যন্ত মুলতবি
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি ১১ আগস্ট পর্যন্ত মুলতবি
সর্বাধিক পঠিত
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি