ভিসা সমস্যার সমাধানে কাজ হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৮

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভিসার বিষয়ে অবগত আছি আমরা। এটা নিয়ে কাজ করছি, কীভাবে সামনে এই সমস্যাগুলো সমাধান করা যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, অনেকদিন পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেমন হওয়া উচিত– বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে বাংলাদেশ সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে। সেই মেরুদণ্ডটা আমাদের অনেকদিন পরে শক্ত হয়েছে। কারণ আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছি এবং শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় নয়, এই সরকার সব দল-মত-ধর্ম-বর্ণ এবং আমাদের বিরোধী যারা যারা নির্বাচন করেছে, আমাদের সিভিল সোসাইটি আছে, সবাইকে সঙ্গে নিয়ে আমাদের সিদ্ধান্তগুলো নিতে চাই। আমরা আমাদের মেরুদণ্ড শক্ত করে সামনের দিকে এগুতে চাই। বাংলাদেশকে সবার ভিন্ন নজরে দেখতে হবে।

প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চ্যালেঞ্জ আছে কিনা প্রশ্নে তিনি বলেন, সব দেশের সঙ্গেই আমাদের চ্যালেঞ্জ আছে। আমাদের ইস্যু আছে। সেই ইস্যুগুলো সমাধানের জন্য আমাদের দ্বিপাক্ষিক, বহুপাক্ষিকভাবে এগুতে হবে। সেটা আমরা এগোবো। আমাদের সব রাষ্ট্রের সঙ্গে, সব সরকারের সঙ্গে সম্পর্ক থাকবে, বাংলাদেশের জনগণের স্বার্থ সুরক্ষিত করে।

/এসও/আরকে/
সম্পর্কিত
এটা আমাদের আলোচনার বিষয় না, মমতার বক্তব্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম