রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৯

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত। গতকাল রবিবার এবং আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিভিন্ন সময়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিয়ে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 

তিনি বলেন, “আমাদের প্রতি তাদের বিপুল আস্থা রয়েছে। আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার যে একটা প্রবল ইচ্ছা তাদের রয়েছে সেটা আমরা দেখেছি। আশা করি, আমাদের অঞ্চলের এবং বিশ্বের অন্যান্য স্থানে আমাদের যে সমস্ত বন্ধু রাষ্ট্র আছেন তাদের সবার সঙ্গে আমরা অত্যন্ত গভীর সম্পর্ক চালিয়ে যেতে পারবো।”

খলিলুর বলেন, “আমরা বলেছি, আমাদের যে সমস্ত ইস্যু আছে সেগুলো আমরা সম্মানজনকভাবে পারস্পরিক মর্যাদাবোধের ভিত্তিতে রিজলভ করবো। যেখানে আমাদের সবার স্বার্থ আমাদের স্বার্থ সুরক্ষিত হয়। আমি আশা করছি,  আগামী দিনগুলোতে আমরা একটা অত্যন্ত গতিশীল ফরেন পলিসি পরিচালনা করতে পারবো।”

/এসও/এবিএম/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
মোজতবা খামেনিকে নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীকে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের অভিনন্দন
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম