সম্পর্কের নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় ইইউ: রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৫

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরুর বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মাইকেল মিলার বলেন, আমরা বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার। এই দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, সবচেয়ে বড় বিনিয়োগকারী, সহায়তা প্রদানকারী এবং নতুন নির্বাচিত সরকারের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক অংশীদার হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছি। আমরা আমাদের বৈঠক নিয়ে আনন্দিত। ইইউ বাংলাদেশ সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

নতুন অধ্যায় বলতে কি বোঝাতে চান প্রশ্নে ইইউর রাষ্ট্রদূত বলেন, আমরা ইইউ ও বাংলাদেশ সম্পর্কের বিস্তৃত পরিসর নিয়ে কথা বলেছি। এর মধ্যে উন্নয়ন, মানবিক বিষয়, অভিবাসনের মতো বিষয় ছিল।

নতুন সরকারের সঙ্গে কোন কোন বিষয়ে অগ্রাধিকার দেবে ইইউ, জানতে চাইলে মাইকেল মিলার বলেন, নতুন সরকারকে অন্তর্বর্তী প্রশাসনের সময়ে শরু হওয়া সংস্কারের ধারাবাহিকতা অব্যাহত রাখার বিষয়ে জোর দেওয়া হবে। আমরা বিচার বিভাগীয় সংস্কার, বাণিজ্যিক আদালতের পরিবর্তে অভিবাসন ব্যবস্থাপনার মতো বিষয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছি। এগুলো সবই বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ইইউ বাংলাদেশ সম্পর্কের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে চাই।

অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির বিষয়ে শিগগিরই আলোচনা শুরু নিয়ে ইইউর রাষ্ট্রদূত বলেন, আজ সব বিষয় আলোচনার টেবিলে ছিল। এটি সত্যিই একটি অত্যন্ত ফলপ্রসূ বৈঠক ছিল। আমাদের অংশীদারত্ব এবং সহযোগিতা চুক্তি চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি। আমরা আশা করি, আমরা নিকটতম ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে এটি স্বাক্ষর করতে পারবো।

/এসও/আরকে/
সম্পর্কিত
ইউরোপীয় ইউনিয়নে রফতানি বাজার হারাচ্ছে বাংলাদেশ
দক্ষ চালক ও মালি নিতে চায় আমিরাত
মার্কিন পতাকার আদলে ঢাকার রিকশা
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম