মার্চে ফ্যামিলি কার্ডের উদ্বোধন, দেওয়া হবে ১৪ উপজেলায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৭

বিএনপির নির্বাচনি ইশতেহার থাকা ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম উদ্বোধন করা হবে আগামী ১০ মার্চ। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে দেশের ১৪ উপজেলায় দেওয়া হবে এ কার্ড।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এসব তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ফ্যামিলি কার্ড নিয়ে আজ সচিবালয়ে বৈঠক হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হওয়া সেই বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিবসহ গঠিত ১৫ সদস্যের কমিটি উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী বলেন, “ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে কাজ করছেন। আজকে সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এটির অনুমোদন দিয়েছেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে সুবিধাভোগীরা আড়াই হাজার টাকা করে আর্থিক সহযোগিতা পাবেন। এতে কোনও বৈষম্য হবে না। উপযুক্ত ব্যক্তিদেরই দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “বাড়ি বাড়ি গিয়ে সরাসরি তথ্য সংগ্রহ করা হবে। কোনোভাবেই ঘরে বসে কোনও বাছাই হবে না। বাছাই হবে মাঠ পর্যায়ের তথ্যের মাধ্যমে। কাউকে বৈষম্য করা হবে না, কাউকে বাদ দেওয়া হবে না। এটার মধ্যে কোনও গোয়েন্দা বা দলীয় সম্পৃক্ততা নেই।”
 
জাহিদ হোসেন বলেন, “আপাতত পরীক্ষামূলক চালু হলেও আগামী চার মাসের মধ্যে পাইলটিংয়ের কার্যক্রম শেষ হয়ে যাবে। পরবর্তীতে প্রতিটি উপজেলাকে এর আওতায় আনা হবে। আমরা হয়তো একটা উপজেলা পুরোটা প্রথমেই কভার করতে পারবো না; হয়তো প্রথমে একটা ওয়ার্ড, একটি ইউনিয়ন, এভাবে আমরা পর্যায়ক্রমে কভার করবো। এভাবেই সারা দেশ এটার সেবা পাবে এবং সুবিধাভোগী হবে।”

/এমকে/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী