ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিতের নির্দেশ ইসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৬

আগামী ২ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া আষ্টম জাতীয় ভোটার দিবসের কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সব কর্মসূচি স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইসির উপসচিব মো. রফিকুল ইসলাম সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা গেছে। ইতোমধ্যে ভোটার দিবস উপলক্ষে গঠিত সব কমিটির আহ্বায়ক ও মাঠ পর্যায়ে ইসির সব কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আগামী ২ মার্চ অষ্টম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সব কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দেওয়া হয়েছেন।

এতে আরও বলা হয়েছে, অষ্টম জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা যাচ্ছে।

ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিতের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বাংলা ট্রিবিউনকে বলেন, রমজান মাস থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। ভোটার দিবসের প্রস্তুতি সেভাবে আমরা নিতে পারিনি।

তিনি আরও বলেন, পরবর্তী সময়ে আরও জাকজমকভাবে উদযাপন করা হবে। রমজান মাসে জাকজমকভাবে করা যাবে না। এ সময় ঈদের পরে এই দিবস পালন করা হবে বলেও জানান তিনি। তবে দিন-তারিখ এখনও নির্ধারিত হয়নি। পরে এই সিদ্ধান্ত নেওয়া হবে জানান রুহুল আমিন মল্লিক। 

উল্লেখ্য, এর আগে আগামী ২ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া অষ্টম জাতীয় ভোটার দিবস উদযাপনে সারা দেশে ৫৭০টি কমিটি করেছিল নির্বাচন কমিশন (ইসি)। আবার গতকালের (বুধবার) এক চিঠিতে নির্বাচন কমিশনের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীকে অনুষ্ঠানে উপস্থিত থাকারও নির্দেশনা দিয়েছিলো ইসি।

এমন পর্যায়েই ভোটার দিবসের কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সব কর্মসূচি স্থগিত রাখার নির্দেশ দিল সাংবিধানিক সংস্থাটি। 

/এএজে/আরকে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের