২ মার্চ: যে দিন পতাকায় উচ্চারিত হয়েছিল স্বাধীনতার ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২৬, ১০:১৯আপডেট : ০২ মার্চ ২০২৬, ১০:১৯

২ মার্চ শুধু একটি তারিখ নয়, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এটি এক প্রতীকী উচ্চারণের দিন। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে সংগ্রামী ছাত্র সমাজের উদ্যোগে মানচিত্রখচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। কারফিউ উপেক্ষা করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেদিন জড়ো হন বিশ্ববিদ্যালয় এলাকায়।

সকালে কলাভবনের সামনে ছাত্র-জনতার বিশাল সমাবেশে তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব এবং ডাকসু নেতারা স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেন। পাকিস্তানি শাসকগোষ্ঠীর রক্তচক্ষুকে অগ্রাহ্য করে সেই পতাকা উত্তোলন ছিল বাঙালির আত্মনিয়ন্ত্রণের প্রত্যয়ের প্রকাশ। কার্যত এই দিনেই ছাত্রসমাজ ও সাধারণ মানুষ স্পষ্ট বার্তা দেয়, স্বাধীনতার প্রশ্নে আপস নয়।

ঐতিহাসিক এই দিনের স্মরণে আজ (২ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচি আয়োজন করা হয়েছে। সকালে কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আব্দুর রবের উপস্থিত থাকার কথাও রয়েছে অনুষ্ঠানে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী