প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন জাহিদুল ইসলাম রনিসহ তিন সাংবাদিক 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ মার্চ ২০২৬, ১৭:৩৩আপডেট : ০২ মার্চ ২০২৬, ১৭:৩৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘উপ-প্রেস সচিব’ (ডেপুটি প্রেস সেক্রেটারি) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক জাহিদুল ইসলাম রনি। সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে রনিসহ তিনজনকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। 

নিয়োগপ্রাপ্ত অপর দুই জন হলেন— একাত্তর টিভির ডেপুটি হেড অব নিউজ মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) এবং সাংবাদিক মো. সুজাউদ্দৌলা। 

রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।  

বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনের অধিকারী জাহিদুল ইসলাম রনি দুই দশক ধরে গণমাধ্যমের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি দৈনিক যায়যায়দিন পত্রিকার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বার্তা সংস্থা ইউএনবি (ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ), দৈনিক দিনকাল, দৈনিক ভোরের ডাক, রেডিও আমার (৮৮.৪ এফএম), দৈনিক সংবাদ প্রতিদিন এবং অনলাইন পোর্টাল ‘বিডিপ্রেস ডটনেট’-এ রিপোর্টিং ও বার্তা বিভাগে কাজ করেছেন।

বর্তমানে তিনি কলকাতা থেকে প্রচারিত টেলিভিশন চ্যানেল ‘এস-নিউজ’-এর বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কর্মরত। এছাড়া তিনি জাপানের বিখ্যাত ‘দৈনিক আসাহি শিম্বুন’-এর ঢাকা ব্যুরোতে অতিথি প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। রনি জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের (পিআরএফ) ভাইস-প্রেসিডেন্ট। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য হিসেবেও দুইবার দায়িত্ব পালন করেছেন। 

একই দিনে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেয়েছেন বার্তা সংস্থা ইউএনবি’র সম্পাদক এসএএম মাহফুজুর রহমান (গ্রেড-১)। এর আগে জ্যেষ্ঠ সাংবাদিক সালেহ শিবলীকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এবং আতিকুর রহমান রুমনকে অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান
শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে নৈশভোজে তারেক রহমান
সর্বশেষ খবর
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
শরিকদের দূরে যেতে দিতে চান না প্রধানমন্ত্রী: মান্না
শরিকদের দূরে যেতে দিতে চান না প্রধানমন্ত্রী: মান্না
প্রতিবেশীর ঘরে ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ
প্রতিবেশীর ঘরে ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ
মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশকে গ্রেফতার করেছে বিজিবি
মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশকে গ্রেফতার করেছে বিজিবি
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
গোল্ডেন গ্লাভস উনাই সিমনের
গোল্ডেন গ্লাভস উনাই সিমনের
মেসির অবসর নিয়ে ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার কোচ
মেসির অবসর নিয়ে ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার কোচ