১৪ দেশে ইসির প্রবাসী ভোটার কার্যক্রম, প্রস্তুত প্রায় ১৯ হাজার এনআইডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ মার্চ ২০২৬, ১৬:৩০আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১৬:৩০

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে চলমান রয়েছে নির্বাচন কমিশনের (ইসি) প্রবাসী ভোটার কার্যক্রম। ১৪টি দেশে এই কার্যক্রম পরিচালনা করছে ইসি। এর আওতায় বিভিন্ন দেশ থেকে পাওয়া আবেদন যাচাই-বাছাই শেষে এখন পর্যন্ত ১৮ হাজার ৮৬৫ জন প্রবাসীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে ১৮ হাজার ৮৫৩টি সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হয়েছে। 

সোমবার (৯ মার্চ) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের তৈরি করা প্রতিবেদন থেকে বিষয়টি জানা যায়। উক্ত প্রতিবেদনে গত ৩ মার্চ পর্যন্ত তথ্য অন্তর্ভূক্ত করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী ও দুবাই; সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা; যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেষ্টার ও বার্মিংহাম; ইতালির রোম ও মিলান; কুয়েতের কুয়েত সিটি; কাতারের দোহা; মালয়েশিয়ার কুলালামপুর; অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি; কানাডার অটোয়া ও টরেন্টো; জাপানের টোকিও; আমেরিকার নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লসঅ্যাঞ্জেলস; মালদ্বীপের মালে; ওমানের মাস্কট; দক্ষিণ আফ্রিকা প্রিটোরিয়া— মোট ১৪টি দেশের ২৪টি স্টেশনে ভোটার কার্যক্রম ও এনআইডি বিতরণ কার্যক্রম চলছে।  

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত ৮২ হাজার ৯৭৬ জন আবেদন করেছেন। তদন্তের পর আবেদন বাতিল হয়েছে ১৮ হাজার ৪৫৪ জনের আবেদন। আবেদন তদন্তের পর কমিশন অনুমোদন করেছে ৩৯ হাজার ৭ জনকে। তদন্তাধীন রয়েছে ৩ হাজার ৬৬ জনের আবেদন। 

আবেদন অনুমোদনের পর এনআইডি প্রিন্ট হয়েছে ১৮ হাজার ৮৬৫টি। সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোতে পাঠানো হয়েছে ১৮ হাজার ৮৫৩টি এনআইডি। প্রিন্ট করার উপযোগী অবস্থায় রয়েছে ৫ হাজার ৩৯৮ জনের এনআইডি। 

আরও জানানো হয়, সবচেয়ে বেশি আবেদন এসেছে আমিরাত থেকে ২৩ হাজার ৭৬টি। এনআইডি প্রিন্ট হয়েছে ৯ হাজার ১০টি। দ্বিতীয় অবস্থানে যুক্তরাজ্য। এই দেশ থেকে আবেদন পড়েছে ১৫ হাজার ৩৪৯ টি। তদন্তের পর এনআইডি প্রিন্ট ও দূতাবাসের পাঠানো হয়েছে ৪ হাজার ২৪৪টি। সবচেয়ে কম আবেদন পড়েছে দক্ষিণ আফ্রিকায় ১১৫টি। এই দেশের কোনও এনআইডি এখনও প্রিন্ট হয়নি। 

/এএজে/এসটি/ 
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের