পাঁচ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২৬, ১৩:০৫আপডেট : ১০ মার্চ ২০২৬, ১৩:০৫

আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “নির্বাচনের আগে আমরা কথা দিয়েছিলাম, হতদরিদ্র নারী প্রধান পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দেবো। আজ আমাদের প্রতিশ্রুতি পূরণ হয়েছে। তাই আজকের দিনটি আমার এবং দলের কাছে একটি ঐতিহাসিক ও আবেগের দিন।”

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি স্কুল মাঠে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহিলা ও শিশু এবং সমাজল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তারেক রহমান বলেন, “সরকার জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে চায়। নির্বাচনে আমরা ফ্যামিলি কার্ডের ওয়াদা দিয়েছিলাম। এক মাসের আগেই আমরা তা পূরণ করতে পেরেছি। সেই জন্য শুকরিয়া আদায় করছি। আজকের দিনটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ, স্মরণীয় ও ঐতিহাসিক দিন। কারণ, আপনাদের প্রত্যক্ষ ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমরা জবাবদিহি করতে বাধ্য। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদেরকে যদি ক্ষমতায়ন না করা যায়, তবে দেশ সামনের দিকে এগুবে না।”

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের প্রথমে পাইলট প্রকল্প হাতে নিতে হয়েছে। কারণ, সরকারের কিছু নিয়ম কানুন রয়েছে। সে অনুযায়ী, আমাদের পরিকল্পনা নিতে হয়। আমরা কথা দিচ্ছি পাঁচ বছরে পর্যায়ক্রমে আরও চার কোটি নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসবো।”

আজ প্রথম ধাপে কড়াইল ও ভাষানটেকের ১৫ হাজার নারীকে কার্ড দেওয়া হয়েছে বলে জানান সরকার প্রধান। তিনি বলেন, “শুধু ফ্যামিলি কার্ডই নয়, দায়িত্বগ্রহণের পর একাধিক প্রতিশ্রুতি ইতোমধ্যে পূরণ করা হয়েছে। এর মধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। আগামী মাসে কৃষক কার্ডও বিতরণ শুরু হবে।” 

/এমকে/এবিএম/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম