বগুড়া ও শেরপুরের নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৬, ১৪:২৮আপডেট : ১১ মার্চ ২০২৬, ১৪:২৮

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ৯ এপ্রিল। এ দুই আসনের আসন্ন নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১১ মার্চ) দুপুর ১টা ৪৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

ইসি কর্মকর্তারা জানান, বৈঠকে সেনাবাহিনীসহ সব বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের অনুষ্ঠেয় নির্বাচন ঘিরে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকে সে বিষয়গুলো এখানে আলোচনা হবে।

বৈঠকে অংশগ্রহণের জন্য যারা চিঠি পেয়েছিলেন তাদের মধ্যে রয়েছেন- সেনা-নৌ ও বিমান বাহিনী প্রধান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ-কোস্টগার্ড-আনসার ও ভিডিপি-ডিজিএফআই-এনএসআই-এনটিএমসি-র‌্যাবের মহাপরিচালক, স্পেশাল ব্রাঞ্চ (এসবি)/সিআইডি’র অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক।

উল্লেখ্য, ওই দুই আসনের ঘোষিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪  মার্চ। প্রতীক বরাদ্দ ১৫ মার্চ। ভোট গ্রহণ হবে ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

/এএজে/এমএএল/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী