বিচারবহির্ভূত হত্যাকাণ্ড-গুম প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছি: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৬, ২২:১৯আপডেট : ১১ মার্চ ২০২৬, ২২:১৯

দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও এনফোর্সড ডিজঅ্যাপেয়ারেন্স (গুম) প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছি বলে উল্লেখ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

বুধবার (১১ মার্চ) রাজধানীর ঢাকা ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এল এল.এম.  ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা) আয়োজিত ইফতার মাহফিল পূর্ব বক্তব্যে তিনি একথা বলেন।

আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, আপনারা দেখেছেন— বাংলাদেশে মানবাধিকার ইনডেক্সে আমরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছি। আমরা এনফোর্সড ডিজঅ্যাপেয়ারেন্স (গুম) প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছি। মিথ্যা গায়েবি মামলা করার সংস্কৃতি আমরা প্রায় কমিয়ে এনেছি।

তিনি আরও বলেন, আগামীকাল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। আমরা গণতন্ত্রের মহাসড়কে ফিরতে যাচ্ছি। আমরা আগামী দিন বাংলাদেশের মানুষের মানবাধিকার, ন্যায়বিচার, আইনের শাসন নিশ্চিত করার জন্য যে মহান দায়িত্ব হাতে নিয়েছি, আল্লাহ যেন আমাদেরকে সেই দায়িত্ব পালনের তৌফিক দান করেন। বাংলাদেশের মানুষের জানমাল হেফাজতের তৌফিক দান করেন। সেই প্রত্যাশা রেখে, সেই প্রত্যয় ব্যক্ত করে আপনাদেরকে আমাদের স্বপ্নের সারথী হিসেবে প্রত্যাশা করছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— দায়িত্বপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির সভাপতি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সালাউদ্দিন দোলন প্রমুখ। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এল এল.এম. ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডুলা’র সভাপতি অ্যাডভোকেট শেখ আলী আহমেদ খোকনের সভাপতিত্বে ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডুলা’র সম্পাদক অ্যাডভোকেট কাজী মুহাম্মদ জয়নাল আবেদীন।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি