জাতিসংঘে ভোট চাইতে তুরস্ক যাবেন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৬, ১৬:৩৫আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৬:৩৫

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি পদের নির্বাচনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে ভোট চাইতে তুরস্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। শুক্রবার (১৩ মার্চ) আংকারার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তাদের। তুরস্ক সফরে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী  হাকান ফিকেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ড. খলিলুর রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মুলত জাতিসংঘে ৮১তম সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারণার উদ্দেশে এই সফর। তবে সফরে দ্বিপাক্ষিক বৈঠকও নির্ধারিত আছে। তুরস্ক সফরে বাংলাদেশ প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক বৈঠকে স্বার্থ-সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে আলাপ হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আগামী ১৪ মার্চ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক নির্ধারিত আছে। প্রচারণা শেষে ১৬ মার্চ দেশে ফিরে আসার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

প্রসঙ্গত, পররাষ্ট্রন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর খলিলুর রহমান সৌদি আরব দিয়ে প্রথম বিদেশ সফর শুরু করেন। তিনি জেদ্দায় ফিলিস্তিন-বিষয়ক ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠকে যোগ দেন। সবশেষ, লন্ডনে কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেন খলিলুর রহমান। উভয় বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও ছিলেন।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান