ঢাকা-বেইজিং ডিপ্লোম্যাটিক কনসালটেশন সভা এপ্রিলে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ মার্চ ২০২৬, ১৬:৩৬আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৬:৩৬

এপ্রিলের শুরুতেই ১৪তম বাংলাদেশ-চীন ডিপ্লোম্যাটিক কনসালটেশন সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভায় চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির উপ-পররাষ্ট্র মন্ত্রী সান ওয়েইডংয়ে।

তার এই সফর নিয়ে মঙ্গলবার (১২ মার্চ) ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।     

চীনা রাষ্ট্রদূত আগামী ২-৩ এপ্রিল চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডংয়ের আসন্ন বাংলাদেশ সফর সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।  

চীনের উপ-পররাষ্ট্র মন্ত্রী সান ওয়েইডংয়ের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

এই আলোচনায় বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বর্ণনা পর্যালোচনা করা হবে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির নতুন পথ খুঁজে বের করা হবে বলে আশা করা হচ্ছে। সফরকালে উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েইডং উচ্চপর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। 

বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীনের দীর্ঘদিনের সমর্থন ও অবদানের কথা স্বীকার করে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যে, এই সফর নতুন সরকার গঠনের পর বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন গতি সঞ্চার করবে। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম