চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজি বাংলাদেশের জাতীয় সংসদের নতুন স্পিকার হাফিজ উদ্দীন আহমেদকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) এ বার্তা পাঠান তিনি।
বার্তায় ঝাও লেজি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হাফিজ উদ্দিন আহমেদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
বার্তায় আরও উল্লেখ করা হয়, চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস এবং বাংলাদেশের জাতীয় সংসদের মধ্যে বন্ধুত্বপূর্ণ বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করতে চীন আগ্রহী। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে চীন প্রস্তুত বলেও তিনি জানান।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের পার্লামেন্টের মধ্যকার যোগাযোগ ও সহযোগিতা আরও সম্প্রসারিত হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।









